চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদা হত্যায় সাবেক শিবির নেতা আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ০৮, জুন ২০১৬
বাংলাদেশ
A A

চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নগরীর হাটহাজারী থেকে আবু নসর নামের এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেছেন, আটক হওয়া আবু নসর ফরহাদাবাদ মুসাবীয়া মাজারের খাদেম। সে ছাত্র শিবিরের সাবেক শীর্ষ ক্যাডার এবং অপহরণ ও হত্যা মামলার আসামী।

মাহমুদা হত্যা মামলায় আবু নসরকে অন্যতম সন্দেহভাজন হিসেবে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে বলেও জানান দেবদাস ভট্টাচার্য।

আটক হওয়া আবু নসরের বাবা বেশ কিছুদিন মধ্যপ্রাচ্যে ছিলেন। কয়েক বছর আগে তিনি দেশে এসে ওই মাজারের সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি মাজারের শীর্ষ খাদেমদের একজন।

হাটহাজারী থানা পুলিশ জানিয়েছে, ফরহাদাবাদ ইউনিয়নের চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে অবস্থিত একটি বড় মাজার।

দেবদাস ভট্টাচার্য জানিয়েছেন, জঙ্গি সঙ্গঠনের বাইরেও অনেক অপরাধী চক্র রয়েছে। তাই কাউকে সন্দেহের তালিকার বাইরে রাখা হচ্ছে না। তবে জঙ্গি সংগঠনকে প্রাধান্য দেয়া হচ্ছে। যেকোন উগ্রবাদী সংগঠন এই কাজটি করতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম-পুলিশ সুপার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাভারে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে কুপিয়ে টাকা লুট

পরবর্তী

প্রথমবার মায়ের সঙ্গে বিজ্ঞাপনে সাকিব

পরবর্তী

প্রথমবার মায়ের সঙ্গে বিজ্ঞাপনে সাকিব

সরাসরি দেখুন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT