চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহর ক্যারিয়ার সেরায় বাংলাদেশের ৫০৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ন ০১, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
সেঞ্চুরির পর মাহমুদউল্লাহ

সেঞ্চুরির পর মাহমুদউল্লাহ

বাঁধিয়ে রাখার মতো স্কোরকার্ড। স্ক্রিনশট নিয়ে সংগ্রহে রাখলে কেউ বাড়াবাড়ি মনে করবে না নিশ্চিত। দুই অঙ্ক পেরিয়েছেন সব ব্যাটসম্যানই। আছে একটি সেঞ্চুরি, সঙ্গে তিনটি ফিফটি। দল হয়ে ব্যাটিং, জুটি বেঁধে ছুটে চলা। শের-ই-বাংলা স্টেডিয়ামের ২২ গজকে নিজেদের আবাস বানিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ তুলেছে ৫০৮ রান। প্রথম ইনিংসের দৈর্ঘ্য ১৫৪ ওভার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয়বার পাঁচশ ছাড়াল বাংলাদেশের ইনিংস। টেস্ট ক্রিকেটে ১৯ বছরের পথচলায় এটি টাইগারদের সর্বোচ্চ সংগ্রহে থাকছে সপ্তম স্থানে।

সেঞ্চুরির আশা জাগিয়ে সাদমান ইসলাম ও সাকিব আল হাসান সাজঘরে ফিরলেও ভুল করেননি মাহমুদউল্লাহ রিয়াদ। ছোট ছোট জুটিতে এগিয়ে গেছেন। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দিনে বাংলাদেশকে নিয়ে গেছেন রানের চূড়ায়।

যেভাবে পাঁচশ ছাড়াল বাংলাদেশ
প্রথম উইকেট জুটি-৪২ (সৌম্য-সাদমান)
দ্বিতীয় উইকেট জুটি-৪৫ (মুমিনুল-সাদমান)
তৃতীয় উইকেট জুটি-৬৪ (মিঠুন-সাদমান)
চতুর্থ উইকেট জুটি-১০ (সাদমান-মুশফিক)
পঞ্চম উইকেট জুটি-২৯ (মুশফিক-সাকিব)
ষষ্ঠ উইকেট জুটি-১১১ (সাকিব-মাহমুদউল্লাহ)
সপ্তম উইকেট জুটি-৯২ (লিটন-মাহমুদউল্লাহ)
অষ্টম উইকেট জুটি-২৩ (মিরাজ-মাহমুদউল্লাহ)
নবম উইকেট জুটি-৫৬ (তাইজুল-মাহমুদউল্লাহ)
দশম উইকেট জুটি-৩৬ (মাহমুদউল্লাহ-নাঈম)

বড় সংগ্রহের আশা জাগে আগের দিনই। সাকিব-মাহমুদউল্লাহ জুটি ৬৯ রানে অবিচ্ছিন্ন থেকে যখন শেষ করেন প্রথম দিনের খেলা। ৫ উইকেটে ২৫৯ থেকে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশের ইনিংসে যোগ হয়েছে আরও ২৪৯ রান।

স্পিনদূর্গে মোস্তাফিজকে একাদশ থেকে ছেঁটে ফেলে ব্যাটসম্যান বাড়ানোয় রানটাও বেড়েছে। অষ্টম ব্যাটসম্যান হিসেবে লিটন দাস নেমে করেছেন ফিফটি। শেষের দিকে তাইজুল ইসলাম খেলে গেছেন ২৬ রানের ইনিংস। নবম উইকেট জুটিও পেরিয়ে যায় অর্ধশতক ৫৬। দশম উইকেটে ৩৬।

Reneta

ম্যাচের ৮০ ওভার পার হতেই নতুন বল হাতে তোলার সুযোগ ছিল উইন্ডিজের। সফরকারীরা নতুন বল হাতে নেয় দ্বিতীয় দিনের শুরুতে, ৯১তম ওভারে। চকচকে বলটার ধার কমিয়ে দেন সাকিব-মাহমুদউল্লাহ মিলে। রানও আসছিল দ্রুতগতিতে। শুরুর ৫ ওভারে আসে ৩১। দিনের প্রথম ঘণ্টা পার হওয়ার আগেই সাকিব-মাহমুদউল্লাহ জুটি ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক।

সাকিব নিজেও আশা জাগিয়েছিলেন সেঞ্চুরির। ব্যক্তিগত ৮০ রানে কেমার রোচের সাধারণ এক ডেলিভারিতে গালিতে ক্যাচ দিয়ে পেস আক্রমণে ক্যারিবীয়দের সফল করে দেন বাংলাদেশ অধিনায়ক।

ততক্ষণে অবশ্য ৩০০ পেরিয়ে গেছে বাংলাদেশ। আগের দিন ক্যারিয়ারের ২৪তম ফিফটি ছুঁয়ে ৫৫ রানে অপরাজিত ছিলেন সাকিব। খেলেন ১১৩ বল। এদিন ২৫ রান যোগ করেন মাত্র ২৬ বলে। মারেন দুটি চার। ইনিংসটি সাজান ৬টি চারে।

সাকিবের পর ওয়ানডে স্টাইলে ফিফটি করেন লিটন। লাঞ্চ বিরতির খানিক পর অফস্পিনার ব্র্যাথওয়েটের লেগস্টাম্প বরাবর ডেলিভারিটি রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন এ ডানহাতি। ৬২ বলের ইনিংস থামে ৫৪ রানে। সর্বোচ্চ ৮টি চার ও একমাত্র ছক্কাটি আসে লিটনের ব্যাট থেকেই। ততক্ষণে বাংলাদেশের সংগ্রহ চারশ ছুঁইছুঁই (৩৯৩)।

মাহমুদউল্লাহ আগাতে থাকেন চেনাছন্দে। বছরের দ্বিতীয় সেঞ্চুরি তোলার আগে কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলেন। তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে যখন ২ রান দূরে নাভার্স নাইনটিজের চাপ বেশ ভালভাবেই অনুভব করেন। বোলারদের একের পর এক ডট দিয়ে নিজের উপর কিছুটা বিরক্তও হয়ে উঠেছিলেন! গালিতে খেলে রান নিতে ছটফট করতে গিয়ে আরকটু হলে রানআউটও হতে বসেছিলেন এ ডানহাতি ব্যাটসম্যান। পরে অফস্পিনার রোস্টন চেজকে কাভার ড্রাইভে বাউন্ডারি মেরে তুলে নেন প্রত্যাশিত সেঞ্চুরি। খেলেন ২০৩ বল। ৬টি চারে সাজান ইনিংস। শেষঅবধি ২৪২ বলে ১০ চারে ১৩৬ রান করে আউট হন শেষ ব্যাটসম্যান হিসেবে। যেটা তার ক্যারিয়ার সেরা ইনিংস।

Jui  Banner Campaign
ট্যাগ: মাহমুদউল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT