চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহর আক্ষেপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩০ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আগের ম্যাচের মতোই ৭২ রানে অপরাজিত থাকলেন। তবে মুশফিকের এদিন আর ‘নাগিন নাচ’ নাচা হল না। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে ইতিহাস গড়া জয় পাওয়া বাংলাদেশ পেরে উঠেনি ভারতের সঙ্গে। ১৭ রানে ম্যাচ হাতছাড়ার পর সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহর কণ্ঠে তাই আক্ষেপ, মুশফিকের মতো করে আর কারও জ্বলে উঠতে না পারার।

‘বোলিংয়ের শুরু ভাল হয়েছিল, প্রথম ৮-১০ ওভার। শেষদিকে ২-৩টি ওভারে বেশি রান হয়েছে। সেখানে ১০টি রানও কম দিতে পারলে হয়তবা ভাল হতো। ব্যাটিংয়েও ১৬০ রানের মধ্যে মুশির একাই ৭২। শুরুর দিকে আরেকজন ভাল করতে পারলে হয়ত ব্যবধান গড়া যেত। সেটি আমরা পারিনি।’

শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫ রান তাড়া করার ম্যাচে তামিম-লিটনের পর জ্বলে ওঠেন মুশফিক। তবে বুধবার কেবল মুশফিকের ব্যাটেই দেখা গেছে ধারাবাহিকতা। মাহমুদউল্লাহ মনে করেন টপঅর্ডারে আরেকজন জ্বলে উঠলে এদিন ১৭৭ রান তাড়া করা সম্ভব হত।

‘ওই রান তাড়া করার মতই ছিল। আমার বিশ্বাস ছিল আমরা পারব। কিন্তু মুশি ছাড়া আর কেউ ভাল করতে পারেনি। তামিম যদিও দ্রুত রান নিয়ে শুরু করেছিল, কিন্তু আরেকজন যদি দ্রুত একটা ২৫-৩০ রানের ইনিংস খেলতে পারত, তাহলে অন্যরকম হত।’

আগের ম্যাচের মতো উইকেট অতটা ব্যাটিং সহায়ক ছিল না। মন্থর উইকেটে দরকার ছিল দায়িত্বশীল ব্যাটিং। কিন্তু টপঅর্ডারের ব্যর্থতায় শুরুতেই নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে তামিম ১৯ রান তুলে রানরেট বাড়িয়ে দেন। লিটন, সৌম্যকে হারানোর পর তামিমকে ঘিরেই ছিল বড় আশা। ১৯ বলে ২৭ রান করা তামিম দলীয় ৪০ রানের মাথায় সাজঘরে ফিরে গেলে জয়ের আশা মিইয়ে আসতে থাকে।

প্রথম তিন ব্যাটসম্যান আউট হন পাওয়ার প্লে’র ৬ ওভারের মধ্যে। অফস্পিনার ওয়াশিংটন সোন্দরের বলে। আউটের ধরণ ছিল দৃষ্টিকটু। ত্রয়ীর বিদায়ের পর প্রয়োজনীয় রানরেট ধরে রাখতে ব্যর্থ হন বাংলাদেশের ব্যাটসম্যানরা। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে মাহমুদউল্লাহ যখন বিদায় নেন, তখন দলের সংগ্রহ ৮.৪ ওভারে ৬১। সেখান থেকেও ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। মুশফিকের সঙ্গী হয়ে সাব্বির প্রাণপণে লড়ে যান। তবে ভারতের কৌশলী বোলিংয়ের সামনে হাত খুলে মারতে পারেনি টাইগাররা। পরে মুশফিকের লড়াইয়ে সঙ্গী হতে পারেননি অপরপ্রান্ত থেকে চালিয়ে খেলার মত কেউ।

Reneta

শুক্রবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ‘অঘোষিত’ সেমিফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। যারা জিতবে তারাই কাটবে ভারতের বিপক্ষে নিধাস ট্রফির ফাইনাল খেলার টিকিট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফিমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

মারা গেছেন অভিনেতা সেলিম কুমার

জুন ৭, ২০২৬

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT