চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহদের ১ রানে হারিয়ে টিকে থাকল তামিমরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪২ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান সুপার লিগে মাহমুদউল্লাহদের কোয়েটাকে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকল তামিমদের পেশোয়ার। মঙ্গলবার প্রথম এলিমিনেটরে ১ রানে জিতেছে পেশোয়ার জালমি।

এই জয়ে দ্বিতীয় এলিমিনেটরে পা রাখল পেশোয়ার। সেখানে প্রতিপক্ষ করাচি কিংস। বুধবার হবে ম্যাচটি। সোমবার কোয়ালিফায়ারে ইসলামাবাদ ৮ উইকেটে জিতে ফাইনালের টিকিট কাটে। আর হেরে দ্বিতীয় এলিমিনেটরে যায় করাচি। ২৫ মার্চ ফাইনাল। পেশোয়ার ও করাচির মধ্যকার জয়ী দল ইসলামাবাদের বিপক্ষে শিরোপার মঞ্চে নামবে।

লাহোরে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারের শেষ বলে অলআউট হয়ে যাওয়ার সময় ১৫৭ রান জমা করে পেশোয়ার জালমি। তামিম করেন ২৭ রান, ৫ চারে ২৯ বলে। নেওয়াজের বলে ক্যাচ দিয়েছেন।

বাকিদের মধ্যে হাফিজ ২৫, ওয়াহাব ১৫ ও লিয়াম ডসন করেন ৬২ রান। ৬ চার ও ৪ ছক্কায় ৩৫ বলের ইনিংস সাজান ডসন।

রাহাত আলি ৪ ওভারে মাত্র ১৬ রানে ৪ উইকেট নেন। ২৪ রানে ২ উইকেট নেন থিসারা পেরেরা।

জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৫৬ রানে আটকে যায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। শেষ বলে ৩ রান দরকার ছিল দলটি। ব্যাটে ছিলেন হাসান আলি। ডসনের থ্রোতে দ্বিতীয় রান নেয়ার সময় অন্যপ্রান্তের ব্যাটসম্যান হামজা রানআউটে পড়লে এক রান দূরেই আটকে যায় কোয়েটা।

Reneta

বাংলাদেশের জার্সিতে দারুণ সময় কাটাতে থাকা মাহমুদউল্লাহর এদিন সুযোগ এসেছি দলকে জেতাতে ভূমিকা রাখার। টাইগার তারকা ১৯ রানের বেশি এগোতে পারেননি। ৩ চারে ২০ বলের ইনিংস। আগে বোলিংয়ে ২ ওভারে ২০ রানে ১ উইকেট নিয়েছেন, বোল্ড করেন হাফিজকে।

তাতে মোহাম্মদ নেওয়াজ ২৫, সরফরাজ ৩৫, পেরেরা ১২, আনোয়ার আলি অপরাজিত ২৮ রান করলেও এক রান দূরেই আটকে যায় কোয়েটা।

জালমির জয়ে ২টি করে উইকেট নিয়ে জয়ে অবদান রেখেছেন হাসান আলি, সামিন গুল, ওয়াহাব রিয়াজ ও উমায়েদ আসিফ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমপিএসএলমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT