চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহবুবুল হক শাকিলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ, ময়মনসিংহ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত বিশেষ সহকারি, কবি মাহবুবুল হক শাকিলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ময়মনসিংহে।

তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, শোকসভা, কুরআন তিলাওয়াত ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দিনের শুরুতে মাহবুবুল হকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও মাহবুবুল হক শাকিল স্মৃতি সংসদের পক্ষ থেকে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

Banglabid

স্মৃতি সংসদের সদস্য সচিব কামাল পাশা চৌধুরীর নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পণের সময় মাহবুবুল হক শাকিলের বাবা অ্যাডভোকেট মো: জহিরুল হক খোকা উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম ও পরিচালক সিরাজুল কবির কমল, পাঞ্জেরী পাবলিকেশন্সের প্রধান নির্বাহী কামরুল হাসান শায়ক, ওয়াহিদ শাকিল আলমি রিমাস, অভিজিৎ পাল, নুরুল আলম পাঠান মিলন, রতন দত্ত, অপু ভট্টাচার্য, প্রয়াত শাকিলের সহোদর নাইমুল হক বাবুসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী।

১৯৬৮ সালের ২০ শে ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারি ও কবি মাহবুবুল হক শাকিল জন্মগ্রহণ করেন ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায়। ছাত্রজীবনের শুরুতেই তিনি ছাত্রলীগের রাজনীতি সাথে সম্পৃক্ত হয়ে নেতৃত্ব দেন ছাত্রলীগের।

Reneta

ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যায় শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হয়ে তার বিশেষ সহকারির দায়িত্ব লাভ করেন। মাহবুবুল হক শাকিল রাজনীতির পাশাপাশি তিনি সাহিত্য অঙ্গনেও ব্যাপক পরিচিতি লাভ করেন।

মাহবুবুল হক শাকিলের লেখনী ছিল চমৎকার ও অসাধারণ। তার লেখা কবিতা ও গল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। ২০১৬ সালের ৬ ডিসেম্বর তিনি পরলোগ গমন করেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবশেষে ফ্রান্সে জ্বালানি তেলের নতুন কর বাতিল

পরবর্তী

কোহলি পারেননি, বেসামাল ভারতকে টানলেন পূজারা

পরবর্তী

কোহলি পারেননি, বেসামাল ভারতকে টানলেন পূজারা

অরিত্রি আত্মহত্যা: দাবি না মানা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT