মাস্টার্স ক্রিকেট কার্নিভালে শুভ সূচনা করেছে ঢাকা মেট্রো। খালেদ মাসুদ পাইলটের রাজশাহী মাস্টার্সের বিপক্ষে ৮ উইকেটের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে খালেদ মাহমুদ সুজনের ঢাকা মেট্রো মাস্টার্স।
বৃষ্টির কারণে বিকেল সাড়ে ৪টার পর মাঠে গড়ায় মাস্টার্স ক্রিকেট কার্নিভালের প্রথম ম্যাচ। রাজশাহী মাস্টার্সের দেওয়া ৫০ রানের টার্গেট ২ উইকেট হারিয়ে অতিক্রম করে ঢাকা মেট্রো। ৮ ডেলিভারিতে ম্যাচ জেতানো অপরাজিত ২২ রানের ইনিংস অলরাউন্ডার মোহাম্মদ রফিককে ম্যাচ-সেরার পুরস্কার এনে দিয়েছে।
এর আগে দুপুরে বৃষ্টির জন্য মাস্টার্স ক্রিকেট কার্নিভালের উদ্বোধন হয়েছে শেখ কামাল স্টেডিয়ামের প্যাভিলিয়নে। কক্সবাজারের জেলা প্রশাসক আলি হোসেন ঘোষণা করেন সাবেক ক্রিকেটারদের এ টুর্নামেন্টের যাত্রা।







