চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাস্টারির কত ঠেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ণ ২৩, মে ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

এমপিওভুক্ত শিক্ষকদের ৫ দফা দাবির সঙ্গে ‘শিক্ষার্থীদের শাসন করার’ অধিকার ফিরিয়ে দেয়ার দাবিটি যুক্ত হওয়া উচিত বলে মনে করেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সাখুয়া আদর্শ বিদ্যানিকেতনের সহকারী প্রধান শিক্ষক হাসিম আহমেদ। এমন একটি বিষয় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি।

তার মতে, শিক্ষকরাই শিক্ষার্থীদের আদর করে থাকেন এবং অন্যায় করলে এই শিক্ষকরাই শাসন করে থাকেন। কিন্তু শিক্ষার্থীরা বেয়াদবি করলে তাদেরকে শাসনের ক্ষমতা শিক্ষকদের কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বেত ও কঞ্চি নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তিনি মনে করেন, শিক্ষকদের ৫ দফা দাবির সঙ্গে ‘শিক্ষার্থীদের শাসন করার’ অধিকার শিক্ষকদের কাছে ফিরিয়ে দেয়ার দাবিটিও যুক্ত হওয়া উচিত।

হাসিম আহমেদ তার স্ট্যাটাসে লিখেন, ‘এমপিওভুক্ত শিক্ষকরা বেশ কিছুদিন যাবৎ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করছে। দফাগুলোর প্রত্যেক শিক্ষকের ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট।

Banglabid

আমি নিজেও একজন শিক্ষক হিসেবে উত্থাপিত দাবিসমূহের প্রতি সংহতি প্রকাশ করি। কারণ আমিও বিশ্বাস করি, এই দাবিগুলো বাস্তবায়িত হলে অন্যান্য শিক্ষকদের মতো আমারও জীবন-মানের উন্নতি হবে।

তবে, এই দাবিগুলোর সঙ্গে আরো কিছু অতি প্রয়োজনীয় বিষয় উত্থাপন করা জরুরি বলে আমি মনে করি। এদের মধ্যে অভিনব দাবিটি হতে পারতো, শিক্ষার্থীদের শাসন করার ক্ষমতা শিক্ষকদের হাতে ফিরিয়ে দেয়া।

Reneta

প্রসঙ্গত, বর্তমানে শিক্ষার্থীদের কোন অবস্থাতেই শাসন করা যাবে না বলে সরকারি নীতিমালা রয়েছে। কোন শিক্ষার্থী গুরুতর শৃঙ্খলা পরিপন্থী কোন আচরণ করলেও তাকে বেত্রাঘাত দূরে থাক, কড়া ভাষায় ধমক দেওয়াও সরকারি ফতোয়ায় নাজায়েজ করা হয়েছে। কোন কোন শিক্ষককে শিক্ষার্থীদের শাসন করতে গিয়ে মহা ঝামেলায় পড়তে হয়েছে। চাকরিও গেছে দু’একজনের।

বর্তমানে কোন শিক্ষাপ্রতিষ্ঠানেই কঞ্চি বা বেতের উপস্থিতি নেই। এখন শিক্ষার্থীদের শাসন করার জন্য বেতের ব্যবহার মোটামুটি হারাম পর্যায়ে গণ্য করা হয়।

এধরনের আইন আসলে কতটা সুবিবেচনা প্রসূত অর্থাৎ ইতিবাচক হয়েছে, তা সামনের দিনগুলোতে স্পষ্ট হবে। যদিও মনোযোগের দৃষ্টিতে খেয়াল করলে এ ধরনের অতিসুশীল রীতির কুফল অনেকাংশে টের পাওয়া যায়।

সম্প্রতি, শ্রেণিকক্ষে উদ্ভট ফ্যাশন আর বেয়াদব টাইপের যে হারে তথাকথিত শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়, এরা শ্রেণিকক্ষে শিক্ষকদের যেন আমলেই নিতে চায়না। এদেরকেও নাকি আদর সোহাগ করেই ক্লাসে মনোযোগী ছাত্র বানাতে হবে! বুঝুন মাষ্টারির কত ঠেলা!

ছাত্রদেরকে যদি ভবিষ্যৎ হিসেবে মনে করা হয়, তাহলে এদের নিয়ে ফালতু আবেগ তাড়িত না হয়ে সঠিক কর্ম পরিকল্পনা যেমন করতে হবে, তেমনি শিক্ষার্থীদের আদর-সোহাগ করার পাশাপাশি শাসন করার প্রয়োজনীয়তা মানতে হবে।

আমি ব্যক্তিগতভাবে উপিলব্ধি করি, আমি এখন যে পর্যায়ে আছি, তার পিছনে আমার শিক্ষাগুরুদের আদর, স্নেহ আর শাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

যারা বিলাসবহুল ফ্ল্যাটে বসে সুন্দর শব্দ চয়নে শিক্ষানীতি লিখেন, তাদের পিঠে নিশ্চয়ই শিক্ষকদের শাসনের রাজতিলক অঙ্কিত রয়েছে। কেবল বোধের দৃষ্টিতে দেখলেই দেখা যায়। যাদের এ বোধ সৃষ্টি হয়নি কিংবা নানাবিধ কারণে এখন তা বধির নয়তো দৃষ্টি প্রতিবন্ধী তাদের কথা আলাদা।

সমস্যা হলো, এরা সংখ্যায় নিতান্ত কম কিন্তু ক্ষমতা অনেক বেশি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপিওভুক্ত শিক্ষকশিক্ষার্থী নির্যাতনস্কুল শিক্ষার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার অভিযোগ গঠন মঙ্গলবার

পরবর্তী

যুক্তরাজ্যে কনসার্টে বোমা হামলা: সব দলের নির্বাচনী প্রচারণা স্থগিত

পরবর্তী

যুক্তরাজ্যে কনসার্টে বোমা হামলা: সব দলের নির্বাচনী প্রচারণা স্থগিত

ফাইল ফটো

উত্তরাঞ্চলের ১৬ জেলায় পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT