চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাসুদ রানা তো আর জেমস বন্ড নয়!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ন ৩১, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

অবশেষে বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায় উঠে আসছেন মাসুদ রানা! তার চরিত্রটি রূপদান করবেন ‘মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’ রিয়্যালিটি শো-এর চ্যাম্পিয়ন রাসেল রানা।

তাকেই দেখা যাবে ‘মাসুদ রানা’ চরিত্রে। বৃহস্পতিবার সকালে জাজ মাল্টিমিডিয়া এমন খবরই নিশ্চিত করেছে। প্রকাশ্যে এসেছে ‘মাসুদ রানা’র লুক। জানানো হয়েছে, এপ্রিলে শুরু হবে এর শুটিং। আর ছবিটি পরিচালনা করবেন সময়ের মেধাবী নির্মাতা সৈকত নাসির।

‘মাসুদ রানা’র জনক কাজী আনোয়ার হোসেন। অ্যাডভেঞ্চার পড়ে শিহরিত হওয়া ও রোমাঞ্চ অনুভব করা কিশোর, তরুণ থেকে সব বয়সীদের জন্য এবার তৈরি হচ্ছে সিনেমা। একই প্রযোজনা প্রতিষ্ঠান চলতি বছর দুটি ‘মাসুদ রানা’ তৈরি করছে।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে পরিচালক সৈকত নাসির বলেন, ‘মাসুদ রানা’ জেমস বন্ড নয়। তার টিউন বা কপিও না। মাসুদ রানার একটা নিজস্বতা থাকবে। আমার দৃষ্টিতে তার নিজস্ব একটা পরিচয় তৈরি হবে। আমার চাওয়া থাকবে, এই ‘মাসুদ রানা’র মাধ্যমে সেকেন্ড জেনারেশন পরিচিত হোক।

তিনি বলেন, ‘মাসুদ রানা’ জন্য যে বাজেট দেওয়া হয়েছে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ভালো কাজের। ‘মাসুদ রানা’ সিরিজের দেড় শতাধিক বই আমি ছোট থেকে পড়েছি। তখন থেকেই মাসুদ রানা মাথার মধ্যে ঢুকে ছিল। এবার রাসেল রানাকে নিয়েই ‘মাসুদ রানা’ করতে যাচ্ছি। ১৫ এপ্রিল থেকে শুটিং শুরু করতে চাই।

সৈকত নাসির বলেন, ২০ দিন রাসেলকে নিয়ে মিটিংয়ে বসেছি। বর্তমানে সে নিজেকে প্রস্তুতের জন্য ইন্ডিয়াতে রয়েছে। অভিনয়, ফাইটের উপর ব্যয়বহুল একটি কোর্স করছে। শুক্রবার ট্রেনিং শেষ দেশে ফিরবে। লুক টেস্টের জন্য এবং ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল তাকে অডিশন নিয়েছি। মনে হয়েছে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কাজ করবে। রাসেলকে নিয়ে আমি খুবই আশাবাদী।

Jui  Banner Campaign
ট্যাগ: দেশা দ্য লিডারমাসুদ রানারাসেল রানালিড বিনোদনসৈকত নাসির
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ১ আসনে জামায়াতের ইলিয়াসের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইলের ৮টি আসনের ৭টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিপুল ভোটে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT