চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফী-সাকিবদের আরেকটি হার, রবির ৫ উইকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ন ১০, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে আরেকটি হারের মুখে পড়েছে মাহমুদউল্লাহ-মাশরাফী-সাকিবদের তারকাসমৃদ্ধ জেমকন খুলনা। বৃহস্পতিবার তারা ২০ রানে হেরেছে মুশফিকের বেক্সিমকো ঢাকার কাছে।

শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৭৯ রান তোলে ঢাকা। জবাব দিতে নেমে প্রয়োজনীয় রানের সাথে যেমন পাল্লা দিতে পারেনি খুলনা, টপাটপ হারিয়েছে উইকেটও। ৩ বল আগে গুটিয়ে যাওয়ার সময় যেতে পেরেছে ১৫৯ পর্যন্ত।

ওপেনিংয়ে নাঈম শেখ ও সাব্বির রহমানে দারুণ শুরু পায় ঢাকা। ২৩ বলে ওঠে ৪১ রান। ৫ ছয়ে ১৭ বলে ৩৬ তুলে ফিরে যান তরুণ নাঈম।

সাব্বির এরপর আগান আল-আমিনকে সঙ্গী করে। দুজনে ৪২ বলে যোগ করেন ৬৪ রান। ৪ চার এক ছয়ে ২৫ বলে ৩৬ করে আল-আমিন ফিরলে ভাঙে জুটি।

পরেরদিকে বলার মতো রান করেছেন কেবল আকবর আলি। যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক এক চার ও ৪ ছক্কায় ১৪ বলে ঝড়ো ৩১ রান দিয়ে যান। ফিফটি তুলে নেয়া সাব্বির থামেন ৫৬ রানে। ৫ চার ও ৩ ছয়ে ৩৮ বলের সাজানো ইনিংস তার।

মাশরাফী ৪ ওভারে ২৬ রানে নেন একটি উইকেট। শহিদুল ২টি, নাজমুল ও হাসান মাহমুদ নিয়েছেন একটি করে উইকেট। সাকিব ৩ ওভারে খরুচে ৩৬ দিয়ে কোনো উইকেটের দেখা পাননি।

Reneta

লক্ষ্য তাড়ায় নেমে খুলনার জহুরুল ইসলাম ৫৩ রানে দারুণকিছুর আভাস দিয়েছিলেন। কিন্তু অন্যপ্রান্ত থেকে সাড়া পাননি সতীর্থদের। ৪ চার ও ২ ছয়ে ৩৬ বলের ইনিংস সাজিয়ে ফেরেন তিনি।

বাকিদের মধ্যে সাকিব ৭ বলে ৮, অধিনায়ক মাহমুদউল্লাহ ২৬ বলে ২৩, মাশরাফী ২ বলে ১, আরিফুল ৫ বলে ৭ করে সাজঘরে ফেরেন। শেষদিকে শামীম হোসেনের ব্যাটে এসেছে ২টি করে চার-ছক্কায় ৯ বলে ঝড়ো ২৪ রানের ইনিংস।

রবিউল ইসলাম রবি ৫ উইকেট নিয়ে সেরা, ৩.৩ ওভারে ২৭ রান খরচায়। রুবেল হোসেন ও মুক্তার আলি ২টি করে উইকেট নিয়ে প্রতিপক্ষের পরাজয় নিশ্চিত করতে সাহায্য করেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: জেমকন খুলনাবেক্সিমকো ঢাকামাশরাফীমাহমুদউল্লাহমুশফিকরবিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT