চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর সাফল্যের রহস্য ‘শৃঙ্খলা ও পরিশ্রম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে এগিয়েছে আবাহনী। তাদের চ্যাম্পিয়ন হওয়াটা তাই অবাক করার মতো নয়। দলটির পেসার মাশরাফী পারফরম্যান্স যদিও বিস্ময়-জাগানিয়াই! ৩৪ পেরিয়ে গেছেন। বলে সেই তারুণ্যের ধার! মরা উইকেটে আগুন ঝরালেন লিগের পুরোটা জুড়েই। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক মৌসুমে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বনে গেলেন। টাইগারদের ওয়ানডে অধিনায়ক ক্যারিয়ারের এ বেলাতে এসেও পারফরম্যান্সকে তুলে নিলেন তরুণদের জন্য উদাহরণসম উচ্চতায়।

১৬ ম্যাচে নামের পাশে ৩৯ উইকেট লিখিয়ে লিগ শেষ করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। দেশের ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করা এ পেসারের সাফল্যের পেছনে নেই গোপন কোন রহস্য। মাশরাফী মনে করেন, শৃঙ্খল থাকা আর পরিশ্রম করে যাওয়াতেই নামের পাশে উইকেটের সংখ্যাটা এত। বৃহস্পতিবার বিকেএসপিতে ট্রফি উঁচিয়ে উদযাপন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেটাই বললেন।

‘যেভাবে চাচ্ছিলাম, এবার সেভাবেই সবকিছু করতে পেরেছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যেখানে ছিলাম, সেটা ধরে রাখা। ফিটনেসে যেন ঘাটতি না হয়, সেদিকে মনোযোগী হওয়া। এইসব জায়গায় কাজ করতে চেয়েছি, কখনোই চিন্তা করিনি উইকেট নিতে হবে।’

‘সাফল্যের পেছনে গোপন কিছুই নেই। পূর্ণ ফোকাস রেখেছিলাম। আন্তর্জাতিক ক্রিকেট খেলছি না সময়টাতে। যে কারণে পুরো লিগেই আমার ফোকাস ছিল। এর বাইরে শৃঙ্খল ছিলাম। নিয়মিত জিম করেছি, যতোটুকু অনুশীলন দরকার, করেছি। খাওয়া-দাওয়ার ব্যাপারগুলোও মেনে চলেছি। উইকেট পাওয়ার ব্যাপারে নিজেকে ভাগ্যবান বলতে হবে। কারণ উইকেট নিয়ে ভাবিনি।’ -যোগ করেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।

এবারের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান করেছেন আবাহনীর ওপেনার নাজমুল হোসেন শান্ত। ১৬ ম্যাচে ৭৪৯। বৃহস্পতিবার রূপগঞ্জের বিপক্ষে শিরোপা নির্ধারনী ম্যাচে খেলেছেন ১১৩ রানের ইনিংস। ৫০ সেঞ্চুরির এবারের লিগে শান্তর সেঞ্চুরি ৪টি। লিগে পারফর্ম করা অন্যদের পাশাপাশি সতীর্থ শান্তকে প্রশংসাতেই ভাসালেন ম্যাশ। ১৯ বছরের এ তরুণকে বড় স্বপ্ন দেখতে বলেছেন।

‘এখনই জাতীয় দলে চিন্তা করা খুব দ্রুত হয়ে যাবে। ওর কাছ থেকে যেটা প্রত্যাশা, সেটা যেন হারিয়ে না যায়। আমি নিশ্চিত শান্ত লম্বা রেসের ঘোড়া। বিপিএলে মোটামুটি পারফরম্যান্স করেছে। ঘরোয়া ক্রিকেটে করছে। এটা ওর জন্য সেরা সময় নিজেকে দেখাশুনা করার। সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে নিজেকে তৈরি করার। এখান থেকে যেন আরেক ধাপে নিয়ে টিকে থাকতে পারে, তেমনভাবে প্রস্তুত হতে হবে। যাতে দীর্ঘদিন দেশকে সার্ভিস দিতে পারে। স্বপ্নটা যেন ছোট না হয়।’

Reneta

মাশরাফী এবারের পেয়েছিলেন দারুণ একটি দল। জাতীয় দলে খেলছেন, খেলেছেন, এমন ক্রিকেটারে পূর্ণ। তারকাসমৃদ্ধ দল বলতে যা বোঝায়, তার সবই ছিল আবাহনীতে। লিগের শিরোপাও গেছে নিজেদের ডেরায়। কাগজে-কলমে নাসির হোসেন অধিনায়ক হলেও ছায়া হিসেবে ছিলেন মাশরাফীও!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬

সিজেডএম ও আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT