চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর বুলি আউড়ে তামিমের বাজিমাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ পূর্বাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

‘আমি জিতব, আমি জিতব’ -ম্যাচ খেলতে নামলে মনে মনে এই বুলিটি আওড়ান মাশরাফী বিন মোর্ত্তজা। যেটি অনুসরণ করে বিপিএলের মঞ্চে সফল তামিম ইকবাল। ফাইনালে অসাধারণ এক সেঞ্চুরিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে শিরোপা এনে দেয়া এ বাঁহাতি ওপেনার ম্যাচ শেষে জানালেন সে কথা।

বিপিএলের ফাইনালে ক্রিস গেইল ছিলেন না, কিন্তু এই ক্যারিবিয়ানের মতোই তাণ্ডব দেখা গেছে তামিমের ব্যাটে। শুরুতে ধীরগতিতে রান তুলতেও শেষে ঝড় তুলে ক্রিজ ছাড়েন ৬১ বলে ১৪১ রানে অপরাজিত থেকে। দলীয় বড় পুঁজি তুলে ফিল্ডিংয়ে নেমে নেন দুর্দান্ত দুটি ক্যাচ। ব্যবধান তৈরি হয়ে যায় তাতেই। ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে হারিয়ে বিপিএলে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করার পর তামিম সংবাদ সম্মেলনে জানালেন, সফলতার পেছনে বড় ভূমিকা রেখেছে ওয়ানডে অধিনায়কের ইতিবাচক এই ব্যাপারটি।

‘সত্যি কথা বলতে আমি খুব চিন্তিত ছিলাম। মাঠে মাশরাফী ভাইয়ের ট্যাকটিস কাজে লাগাচ্ছিলাম। উনি সবসময় একটা জিনিস বলেন- আমি জিতব, আমি জিতব। জানি না ওনার মনে কী থাকে, কিন্তু সবসময় বলেন আমি জিতব, আমি জিতব, আমি জিতব। পুরো বিপিএলে আমার এই ট্যাকটিসটাই ছিল। ওনার কাছ থেকেই কপি করা বলতে পারেন।’

‘বিপিএলের প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত আমি বলে আসছি; আমরা জিতব, আমরা জিতব। যেটা দরকার ছিল, আমি চেয়েছি একা হলেও মনেমনে একটা ইতিবাচক অনুরণন ছড়াই। আমার মন তো ওরা (প্রতিপক্ষ দল) পড়ছে না। সত্যি কথা আমি কখনোই চিন্তা করিনি এমন ইনিংস খেলবো। আমি খুব ভালো পরিকল্পনা করে ব্যাটিং করতে পেরেছি।’ শিরোপা জিতে তামিমের সোজাসাপ্টা বয়ান।

শুধু ফাইনালেই নয়, শুরুর কিছু ম্যাচ বাদ দিয়ে বাকি বিপিএলে দেখা গেছে তামিমের ব্যাটে ধারাবাহিকতা। কুমিল্লার হয়ে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান (৪৬৭) করা ক্রিকেটার বাংলাদেশের এ ওপেনার। আত্মবিশ্বাস নিয়েই শনিবার সকালে চড়তে পারবেন নিউজিল্যান্ডগামী বিমানে। সেখানে কিউইদের বিপক্ষে টাইগাররা খেলবে ওয়ানডে ও টেস্ট সিরিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লাতামিমবিপিএল-২০১৯বিপিএল-৬মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT