চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর পর নাসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ফুটবলার, হকি ও বাস্কেটবল খেলোয়াড়দের হাঁটুর এন্টেরিয়র ক্রসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়া স্বাভাবিক ঘটনা! তবে ক্রিকেটারদের ক্ষেত্রে এ ধরণের ইনজুরি খুবই কম। বাংলাদেশ দলে খেলা ক্রিকেটারদের মধ্যে মাশরাফী বিন মোর্ত্তজার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এমন ইনজুরিতে পড়লেন নাসির হোসেন।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে হাঁটুর এন্টেরিয়র ক্রসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যায় মাশরাফীর। ৯ বছর পর ফিরে এল তেমনি এক ইনজুরি। এবার নাসিরের। তবে ক্রিকেট খেলতে গিয়ে নয়; নাসিরের লিগামেন্ট ছিঁড়েছে ফুটবল খেলার সময়!

যদিও বিসিবি বলছে ফিটনেস ট্রেনিং করতে গিয়ে। তবে নাসিরের নিটকজন সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জে বন্ধুর বিয়ের দাওয়াত খেতে গিয়ে ফুটবল খেলার সময় ডান হাঁটুতে চোট পান এ ক্রিকেটার।

কীভাবে চোট পেয়েছেন সে প্রসঙ্গ নিয়ে ব্যাখ্যায় যেতে চাননি বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীও। তবে জানালেন, ঘরোয়া ক্রিকেটে এ ধরনের ইনজুরিতে পড়া প্রায় ১০-১২জন ক্রিকেটার অস্ত্রোপচারের পর আবারও খেলায় ফিরতে পেরেছেন। নাসিরের জন্য এখন তারাই অনুপ্রেরণা। সঙ্গে বড় অনুপ্রেরণা তো মাশরাফীই। হাঁটুতে সাত অস্ত্রোপচার নিয়েও দুর্দান্ত খেলে চলেছেন ওয়ানডে অধিনায়ক।

মঙ্গলবার বিসিবি কার্যালয়ে দেবাশীষ চৌধুরী বললেন, ‘হকি, বাস্কেটবল, ফুটবলে জাতীয় দলের অনেকেই এসিএল ইজুরিতে পড়েছে, তারা আবার খেলায় ফিরেছে। ভাল অপারেশন হলে আবার ফিরে আসতে পারে। ক্রিকেটারদের মধ্যে এমন ইনজুরি কম। মাশরাফীর পর জাতীয় দলে এসিএল ইনজুরি নেই। ‘এ’ টিমে, ফাস্ট ক্লাস ক্রিকেটে অনেকেই পড়েছে। মাশরাফীর পর নাসির। এর মাঝের সময়ে ঘরোয়াতে ১০-১২ জনের মতো অপারেশন হয়েছে, সবাই খেলায় ফিরে এসেছে।’

দ্রুততম সময়ের মধ্যে নাসিরের হাঁটুতে অস্ত্রোপচার করা হবে বলেও জানালেন দেবাশীষ। অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পরে অন্তত ৬ মাস নাসিরকে থাকতে হবে মাঠের বাইরে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসির হোসেনমাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT