চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর জন্য ‘বিশেষ কিছু’ করতে চান মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম

সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম

মাশরাফী, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ। বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব। দীর্ঘদিন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে চলেছেন। এনে দিচ্ছেন অসাধারণ সব সাফল্য। টাইগার ক্রিকেটের জমিনে যে শক্ত মাটি তাদের অবদান তাতে অগ্রণী। ইংল্যান্ড বিশ্বকাপের দলেও আছেন সকলে। একসঙ্গে এটিই হয়ত পঞ্চপাণ্ডবের শেষ বিশ্বকাপ! যেটি ভেবে সংবাদ সম্মেলনে কিছুটা আবেগী হয়ে পড়লেন মুশফিকুর রহিম।

বিশ্বকাপ শেষে ক্রিকেটকে গুডবাই জানিয়ে দিতে পারেন ৩৫ বছর বয়সী মাশরাফী বিন মোর্ত্তজা। সংসদ সদস্য হওয়ায় নড়াইলবাসীর সেবায় ব্যস্তসময় কাটাতে হয় তাকে। পাশাপাশি খেলা চালিয়ে গেলেও সেটি আর কতদিন! চার বছর ঘুরে আসা আরেকটি বিশ্বকাপে খেলার কথা চিন্তা করা আপাত দৃষ্টিতে অসম্ভবই বটে।

২০২৩ বিশ্বকাপ খেলা কঠিন হয়ে যেতে পারে তামিম, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহর জন্যও। ফিটনেস আর পারফরম্যান্স সমানতালে এগিয়ে নেয়ার চ্যালেঞ্জ থাকবে। সেসময় পর্যন্ত পঞ্চপাণ্ডবের কজন টিকে থাকবেন তা সময়ই বলবে। তবে একসঙ্গে পরের বিশ্বকাপে তাদের দেখা যাবে না সেটি একরকম নিশ্চিত! সেটি ভেবেই মুশফিক এবারের বিশ্বকাপে ব্যাট হাতে করতে চান বিশেষ কিছু।

Banglabid

‘বিশ্বকাপ সব চাইতে বড় মঞ্চ। এখানে সবাই পারফর্ম করতে চাইবে। মনে হয় এটাই একসাথে (পঞ্চপাণ্ডব) হয়তবা আমাদের শেষ বিশ্বকাপও। মাশরাফী ভাই যদি এরপর আর বিশ্বকাপ খেলতে না পারে, এটাই আমাদের একসঙ্গে শেষ বিশ্বকাপ। আমরা সবাই চাইবো মাশরাফী ভাইয়ের জন্য হলেও যেন বিশেষ কিছু করতে পারি। যেটা কিনা স্মরণীয় হতে পারে। আমার মনে হয় এটা অবশ্যই অনেক বড় সুযোগ। একইসাথে আমাদের সুযোগও অনেক বেশি আছে।’

বিশ্বকাপে সক্ষমতার সবটুকু নিংড়ে দিতে চান মুশফিক। ভাবছেন কীভাবে ব্যাটিং করবেন বিশ্বমঞ্চে, ‘এমন একটি বড় ইভেন্টে সবাই চায় প্রভাব বিস্তার করে খেলতে। আমিও ব্যতিক্রম নই। কন্ডিশন একটা চ্যালেঞ্জ থাকবে, প্রতিপক্ষ একটা চ্যালেঞ্জ থাকবে। প্রচুর দর্শক থাকবে। সবকিছু মিলিয়ে এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। কারণ চতুর্থবারের মতো খেলতে যাচ্ছি। শেষ তিনটি বিশ্বকাপে রান করেছি, আমার নিজেরও একটা ব্যক্তিগত লক্ষ্য আছে। এই বিশ্বকাপে যেন সবকিছুকে ছাপিয়ে যেতে পারি।’

‘মনে করি সুযোগ আছে, সামর্থ্যও আছে। সেভাবেই চেষ্টা করবো। একজন টপঅর্ডার ব্যাটসম্যান হিসেবে মনে হয়, আমাদের যারাই টপঅর্ডার আছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, কারণ ওয়ানডে সংস্করণে প্রথমসারির ব্যাটসম্যানরা রান করলে অনেক বড় একটা স্কোর বোর্ডে তুলতে পারবেন, প্রায় ৩০০ বা সাড়ে ৩০০। এই জিনিসগুলো আমার মাথায় আছে এবং দল হিসেবে আমরা এগুলো আলোচনা করেছি। যদি সুযোগ থাকে চেষ্টা করবো বাংলাদেশকে দুহাত ভরে দিতে।’ -বিশ্বকাপ ঘিরে নিজের প্রত্যয়ের কথা এভাবেই শোনালেন মুশফিক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯মাশরাফীমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেটের ফল প্রকাশ

পরবর্তী

‘চাপে আর মচকাবে না ইংল্যান্ড’

পরবর্তী

‘চাপে আর মচকাবে না ইংল্যান্ড’

টিএসসির গেইট বন্ধ রেখে কোনো অনুষ্ঠান করা যাবে না: শিক্ষার্থীদের দাবি

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT