চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীকে নিয়ে হচ্ছেটা কী?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ন ১০, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

দলের যেকোনো তরুণ পেসারের চেয়ে তার ফিটনেস খারাপ নয়। শেষ দুই বছরে উইকেট দখলের দিক থেকে দ্বিতীয়। তবু চারদিকে একটা ‘চলে যাও, চলে যাও’ রব। চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে ওই রব ডালপালা মেলেছে। বিসিবির আনাচে-কানাচে ফিসফাস, মাশরাফীকে অবসর নিতে বাধ্য করা হবে! লাল-সবুজের ওয়ানডে অধিনায়ককে নিয়ে ক্রিকইনফো সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানেও বলা হচ্ছে, ভালো খেলেও দলে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে মাশরাফী বিন মোর্ত্তজাকে।

‘প্রায় প্রত্যেক সিরিজের প্রথম দুই ম্যাচ পর আমার চলে যাওয়ার বার্তা আসে,’ ক্রিকইনফোকে বলেছেন মাশরাফী।

‘এভাবে খেলা কঠিন। আমি জানি একটি সিরিজের দুই ম্যাচ পর আমার বিদায় নিয়ে কথা শুনতে হবে। এই চ্যালেঞ্জটা আমাকে নিতে হচ্ছে।’

২০১৫ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের সর্বাধিক উইকেট শিকারি মোস্তাফিজুর রহমান, ৪৪টি। তারপরেই ম্যাশের অবস্থান, ৪২টি। ৩৪ উইকেট নিয়ে তৃতীয় সাকিব।

দুই-একটা ম্যাচে যে মাশরাফি খারাপ করেন না তেমনও নয়। কিন্তু ঠিকই পরের ম্যাচে ফিরে আসেন।

নিজেই বলছেন সেকথা, ‘আয়ারল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে আমি ৬.৩ ওভারে ৫৮ রান দিয়েছিলাম। আমার মনে হয়েছিল আমার বোলিং পদ্ধতিতে কিছু একটার অভাব আছে। তাই পরদিন নেটে প্রধান কোচ এবং বোলিং কোচের সামনে বেশি বেশি বল করি। দুজনের সঙ্গেই কথা বলি। তারপর শুধু উইকেটরক্ষককে রেখে বল করে যাই। আমি আমার সমস্যা শুধরে নিয়েছিলাম। যতটা সম্ভব আমি চেষ্টা করছি। কিন্তু এই পরিবেশে খেলা কঠিন।’

Jui  Banner Campaign
ট্যাগ: মাশরাফী
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT