মাশরাফি-মুস্তাফিজদের সামলাচ্ছে জিম্বাবুয়ে

চার ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে টসে জিতে ব্যাট করছে জিম্বাবুয়ে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টসজয়ী জিম্বাবুয়ে দলের অধিনায়ক এলটন চিগাম্বুরা ১৫০ থেকে ১৬০ রানকেই ভালো স্কোর হিসেবে বিবেচনা করছেন।
সফরকারী জিম্বাবুয়ের পক্ষে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নেমেছেন ভুসি সিবান্দা এবং হ্যামিল্টন মাসাকাদজা।
বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং আল আমিন হোসেন বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



