চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফির ‘লঙ্কাকাণ্ডে’ ব্যাটিং প্রস্তুতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ডেভ হোয়াটমোর তার নাম রেখেছিলেন ‘পাগলা’। সেটা সেই কলার উঁচু দিনগুলোর কথা। সময়ের পরিবর্তনে ‘পাগলা’ মাশরাফি ‘শান্ত’ হয়েছেন। কলারও হরহামেশা উঁচু হয় না। তাই বলে মাশরাফির খ্যাপাটেরূপ দেখা যাবে না, তা কী হয়! কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে মাশরাফি ব্যাট হাতে ওই খ্যাপাটে স্বভাবে লঙ্কাকাণ্ড ঘটালেন। শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি হারলেও মাশরাফির (৫৮) ব্যাটিং অনুশীলন হলো মনে রাখার মতো। সঙ্গে রিয়াদের ৭১ রানের ক্ল্যাসিক ব্যাটিংয়ের পরও জয়ের খুব কাছ থেকে ফিরে এসেছে বাংলাদেশ।

২৮ বলে অর্ধশতক করার পর মাশরাফি সাজঘরে ফেরেন ৫৮ রানের মাথায়। ৩৫ বলে এই রান করতে চারটি চার এবং চারটি ছয় হাঁকান দলপতি। শেষ দুই ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১৭ রান। মাশরাফি আউট হয়ে যাওয়ায় সেটা আর সম্ভব হয়নি। দুই রানে হারতে হয়েছে দলকে।

রিয়াদ কলম্বো টেস্টের দলে ছিলেন না। অফফর্মের কারণে বাদ দেয়া হয় তাকে। প্রস্তুতি ম্যাচে কেতাবি ব্যাটিং করে মনে করিয়ে দিলেন তিনি ফুরিয়ে যাননি। এদিন ৬৮ বলে ৭১ রানে অপরাজিত থাকেন বিশ্বকাপের জোড়া সেঞ্চুরিয়ান।

এর আগে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ টস হেরে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩৫৪ রান সংগ্রহ করে।

দলীয় ৩৬ রানে তাসকিনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান দিলশান মুনাবিরা (২৪)। হাফসেঞ্চুরি তুলে স্বেচ্ছা অবসরে যান কুশাল পেরেরা (৬৪)। অন্যদের মধ্যে সান্দান ভিরাক্কোডি ৬৭ রানে ফেরেন।

দ্বিতীয় উইকেট জুটিতে মুনাবিরা ও ভিরাক্কোডি ১১৪ রান যোগ করেন।

Reneta

মাশরাফি, তাসকিন, আবুল হাসান রাজু এবং অভিষেকের অপেক্ষায় থাকা সানজামুল ইসলাম নিয়েছেন ১টি করে উইকেট।

জবাব দিতে নেমে ইমরুল কায়েস রানের খাতা খোলার আগে ফিরলেও সৌম্য সরকার ৪৩ বলে ৪৭ করে সাজঘরে হাঁটা দেন। এরপর সাব্বির রহমানের ৭২ রান বাংলাদেশকে পথে রাখে। ৬৩ বলে ১১ চার, এক ছয়ে এই রান করেন সাব্বির। মুশফিক ২০ রান করে ফিরলেও মোসাদ্দেক হোসেন সৈকত (৫৩) অর্ধশতক তুলে নিয়ে আশা জাগান। শেষদিকে মাশরাফি-রিয়াদ আশার পালে হাওয়া দিয়ে মনের মতো ব্যাটিং অনুশীলন করেন ঠিকই, কিন্তু জয়টা অধরাই থেকে গেল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্তানকে শেখান খাবার টেবিলের আদবকেতা

পরবর্তী

বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে: ওবায়দুল কাদের

পরবর্তী

বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে: ওবায়দুল কাদের

‘বিস্ময় বালক’ আজমীরের ১৫১, বিফলে সাদমানের ১৩৭

সর্বশেষ

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT