চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফিদের বেতন বাড়ল, সঙ্গে ম্যাচ ফিও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ন ২২, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

জাতীয় দলের ক্রিকেটারদের বেতনের সঙ্গে ম্যাচ ফিও বেড়েছে প্রায় দ্বিগুণ হারে। শনিবার বিসিবির ১৬তম নির্বাহী কমিটির সভায় নতুন বেতন কাঠামোর অনুমোদন দিয়েছে বোর্ড। যেটি চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হবে।

নতুন কাঠামো অনুযায়ী ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাসে প্রতি পাবেন চার লাখ টাকা করে। আগে তাদের মাসিক বেতন ছিল আড়াই লাখ। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন দুই লাখ থেকে তিন লাখে উন্নীত হয়েছে। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন সেখানে দেড় লাখ থেকে বেড়ে দুই লাখ করা হয়েছে। আর ‘সি’ ক্যাটগরি এক লাখ থেকে দেড় লাখ এবং ‘ডি’ ক্যাটাগরি বেতন পঁচাত্তর হাজার থেকে বেড়ে হয়েছে এক লাখ পঁচিশ হাজার করে।

বেতনের সঙ্গে ম্যাচ ফি বেড়েছে উল্লেখযোগ্য হারে। টেস্টে আগে ক্রিকেটাররা পেতেন দুই লাখ টাকা করে। এখন পাবেন সাড়ে তিন লাখ। ওয়ানডে ফরম্যাটের ম্যাচ ফি দ্বিগুণ হয়েছে। আগের ম্যাচ প্রতি এক লাখ এখন দুই লাখে। আর টি-টুয়েন্টির ম্যাচ ফি বেড়েছে পঞ্চাশ হাজার টাকা। আগে ছিল পঁচাত্তর হাজার, সেটি এখন এক লাখ পঁচিশ হাজার হয়েছে।

মিরপুরে সভা শেষে এসব তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কোন ক্যাটাগরিতে কে আছেন, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নতুন কারা যোগ হচ্ছেন এবং কারা বাদ পড়ছেন সে ব্যাপারে অবশ্য এদিন কিছু জানাননি বোর্ড সভাপতি। তবে ধারণা দিয়েছেন নতুন চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা বেড়ে ১৮তে দাঁড়াতে পারে। আগের চুক্তিতে ছিলেন ১৫ জন।

বিসিবির অন্য একটি সূত্রে জানা গেছে, আগের চুক্তি খেকে বাদ পড়ছেন নাসির হোসেন, আল আমিন হোসেন, আরাফাত সানি। নতুন যোগ হচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।

এক নজরে চুক্তিভুক্ত ক্রিকেটারদের নতুন বেতন কাঠামো:

Reneta

‘এ’ প্লাস ক্যাটাগরি: আড়াই লাখ থেকে বেড়ে চার লাখ
‘এ’ ক্যাটাগরি: দুই লাখ থেকে বেড়ে তিন লাখ
‘বি’ ক্যাটাগরি: দেড় লাখ থেকে বেড়ে দুই লাখ
‘সি’ ক্যাটাগরি: এক লাখ থেকে বেড়ে দেড় লাখ
‘ডি’ ক্যাটাগরি: পঁচাত্তর হাজার থেকে বেড়ে এক লাখ পঁচিশ হাজার।

নতুন নির্ধারিত ম্যাচ ফি:

টেস্ট: দুই লাখ থেকে বেড়ে সাড়ে তিন লাখ।
ওয়ানডে: এক লাখ থেকে বেড়ে দুই লাখ।
টি-টুয়েন্টি: পঁচাত্তর হাজার থেকে বেড়ে এক লাখ পঁচিশ।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিকেটারদের বেতনবিসিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ প্লাজা শপিং মল। ছবি: আহসান কামরুল

নির্বাচন উপলক্ষে বন্ধ দোকানপাট ও শপিংমল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, সব প্রস্তুতি সম্পন্ন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT