চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়া রওনা হয়ে নিখোঁজ সিরাজগঞ্জের তিনশ যুবক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ১৮, মে ২০১৫
বাংলাদেশ
A A

অবৈধভাবে মালয়েশিয়া পাড়ি জমাতে গিয়ে দালালদের খপ্পরে পরে গত তিন বছরে সিরাজগঞ্জের তিন শতাধিক যুবক নিখোঁজ হয়েছে। দালালদের হাতে আরো টাকা দিয়েও প্রিয়জনের খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।

এরকম একজন সিরাজগঞ্জের এনায়েতপুরের রুপনাই গ্রামের শাহ আলম। ছয় মাস আগে পরিবারের অভাব ঘোঁচাতে সমুদ্র পথে ট্রলারে চেপেছিলেনন তিনি। ছয় মাসে আলমের পরিবারের অভাবতো ঘোঁচেইনি, বরং তাকে ঘিরে নানা আশংকায় দিন কাটাচ্ছে পরিবার।

শাহ আলমের মা কাঁদতে কাঁদতে বলেন, ‘অনেক ঋণ হইছে, ট্রলারে বিদেশ যাও। আমার ছেলে তাদের কথা শুইনা গেছে। বাপ-মা, বউ, পুলাপাইন কেউ জানে নাই। বছর পার হয়ে যায় ট্রলার ছাড়ে না। পরে বলে স্টোক কইরা বেটা মারা গছে। আমি মনে করি বেটা মরে নাইকা। সরকারের কাছে আমার ছেলেরে আমি বুকের কাছে জীবিত চাই।’

হাকিম, রওশন নামের দুইজনের দিকে অভিযোগের আঙ্গুল তুলে আলমের ভাই জানান, তার ভাইকে নেওয়ার সাতদিন পরে তাদের কাছে এসে দুইলাখ বিশ হাজার টাকা চেয়েছে। তবে ভাইয়ের সাথে কথা না বলে টাকা দিতে রাজি হননি বলে শেষ পর্যন্ত কথা বলা হয়নি তার।

পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ করে তিনি বলেন, ‘থানাতে আমরা গিয়ে মামালা করলাম। কিন্তু থানা থেকে কোনো সাড়া দেয় না।’

শুধু শাহ আলমই নন, গত তিন বছরের বিভিন্ন সময় ইসমাইল, শহীদুল, আলমগীর ও ইয়ামিনসহ জেলার প্রায় তিনশ’র বেশি যুবক কম খরচে সমুদ্রপথে মালয়েশিয়া রওনা দেন। এরপর তাদের আর খোঁজ মেলেনি।

Reneta

সম্প্রতি থাইল্যান্ডের উপকূলীয় জঙ্গলে গণকবর পাওয়া আর মোবাইল ফোনে মুক্তিপণ চাওয়ার ঘটনায় এসব পরিবারে উৎকন্ঠা বেড়েছে।

ভুক্তভোগী একজনের মা তার ছেলের কথা বলতে গিয়ে কান্নয় ভেঙ্গে পড়েন। তিনি জানান, কয়েক মাস হলো তার ছেলের কোনো খবর পাচ্ছেন না। এখন যেভাবেই হোক ছেলেকে ফেরত চান তিনি।

এলাকার একজন নেতৃস্থানীয় রফিকুল ইসলাম জানান, তাদের এলাকার মানুষ সব সরল সোজা মানুষ। কিছু অসৎ লোক বিদেশে নেওয়ার কথা বলে অনেক মায়ের বুক খালি করছে। অনেকে মারা গেছে।

তবে কেউ কেউ বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অনেকেই টাকা পয়সাও পাঠায়। আমাদের এলাকার যে চারটা ছেলে গেছে খুবই দরিদ্র। ৩৫-৪০ দিন হয়ে গেলো তাদের কোন খোঁজ খবর আমরা পাচ্ছি না। খালি শুনি যে ট্রলারে গেছে।

দালালদের শাস্তি দাবি করে রফিকুল বলেন, মানুষ যেনো এভাবে ট্রলারে বিদেশে না যায়, যারা ট্রলারে মানুষ পাচার করে ওইসব দালালদের যেনো সরকার শাস্তির ব্যবস্থা করে। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন এই ব্যাপারে তৎপর হোক।

স্থানীয়রা বলছেন, জেলার সরকারি কর্মসংস্থান ও জনশক্তি অফিসে বিদেশগামী এসব মানুষের কোন তালিকা নেই।

সিরাজগঞ্জ জেলার ডিডিপি’র নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা বলেন, আমরা মাঠ পর্যায়ে গিয়ে কাজ করি। নভেম্বর মাসে আমাদের গবেষণায় বলেছিলাম চার শতাধিক মানুষ নিখোঁজ আছে। পরবর্তীতে মাঠে গিয়ে দেখেছি কিছু কিছু মানুষ ফেরত এসেছে। কিছু কিছু মানুষের পরিবারের সাথে মোবাইলে যোগাযোগ হয়েছে। সব মিলিয়ে এখনো মনে হচ্ছে প্রায় তিন শতাধিক মানুষ নিখোঁজ।

মানবপাচার রোধে নির্দিষ্ট কোনো পদক্ষেপ না নিলেও অভিযোগের ভিত্তিতে দালালদের গ্রেফতার ও জনসচেতনতা বাড়াতে কাজ করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, মানবপাচারের ব্যাপারে বেশ জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। এই এলাকা থেকে অনেক মানুষ পাচার হয়েছে। এরা ট্রলারে করে মালয়েশিয়া গেছে।

তিনি আরো জানান, আমরা বিষয়ে ৩ টি মামলায় মানবপাচারকারী চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিখোঁজদের ব্যাপারেও খোঁজ নিচ্ছেন তারা।

সর্বস্ব হারানো স্বজনেরা এখন টাকা চান না, চান শুধু প্রিয়জনকে ফিরে পেতে। যে দালালরা মানুষকে পণ্য বানিয়ে বিদেশে পাচার করেছে তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন নিখোঁজদের স্বজনরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীমানবপাচারসিরাজগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT