মালয়েশিয়ার পেরলিস এলাকায় থাই সীমান্তের কাছেই আবারো গণকবরের সন্ধান পেলেন মালয়েশিয়া কর্তৃপক্ষ। এই গণকবরে ২০টি মৃতদেহ পেয়েছে বলে রবিবার জানিয়েছে মালয়েশিয়ান পুলিশ।
মিয়ানমার বা বাংলাদেশ থেকে মানুষ নিয়ে সাউথ-ইস্ট এশিয়ায় পাচারের ক্ষেত্রে ঘন জঙ্গলে ঘেরা থাই-মালয় সীমান্ত পাচারকারীদের জন্য নিরাপদ ট্রানজিট পয়েন্ট। নানান দেশ থেকে অভিবাসীদের এনে এই এলাকায় নানান ক্যাম্পে রাখা হয়। এসময় তাদের উপর নানানভাবে নির্যাতনও চালানো হয়, রাখা হয় অভুক্ত।
এর আগে মে মাসে এই এলাকাতেই ১৩৯ টি গণকবর এবং শত শত মৃতদেহ উদ্ধার করা হয়েছিলো।
মালয়েশিয়ান পুলিশ ২৪টি মৃতদেহ খুঁজে পাওয়ার কথা বললেও এগুলো কোথাকার অভিবাসীদের মৃতদেহ তা নিশ্চিত নয় বলেই জানিয়েছে।






