চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় অমানবিক শাস্তির মুখোমুখি রোহিঙ্গা শরণার্থীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ন ২১, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সমুদ্রের অবিশ্বাস্য যাত্রায় বেঁচে যাওয়া রোহিঙ্গা শরণার্থীদের একটি দল এখন মালয়েশিয়ায় নিষ্ঠুর শাস্তির মুখোমুখি হয়েছে। তাদেরকে অভিবাসী আইনে সাত মাসের কারাদণ্ডে দণ্ডিত করে কারাগারে অমানবিকভাবে রাখা হয়েছে।

মানবাধিকার কর্মীরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, রোহিঙ্গা শরণার্থীদের সাথে এই অমানবিক ও নিষ্ঠুর আচরণের উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা।

এপ্রিলে নৌকা যোগে অবতরণকারী ৩১ জন রোহিঙ্গা দলকে অভিবাসী আইনে দোষী সাব্যস্ত করে মূলত সাত মাসের জেল দেওয়া হয়। এর মধ্যে ৯ জন নারী  ও কয়েকজন শিশুও আছে।

জুন মাসে দেয়া এই সাজাটিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল “নিষ্ঠুর ও অমানবিক” বলে নিন্দা জানিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশের রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে যাওয়া  শরণার্থীদের বহনকারী  অনেক নৌকা তীর থেকে ফিরিয়ে দেওয়ার জন্য মালয়েশিয়া নিন্দার মুখোমুখি হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো মুসলিম দেশ মালয়েশিয়ার এমন নিষ্ঠুর আচরণের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

মালয়েশিয়া ১৯৫১ সালের শরণার্থী সম্মেলনে স্বাক্ষর না করার পরও দেশটিকে বিশেষত মুসলমান শরণার্থীর জন্য নিরাপদ দেশ হিসেবে দেখা হয়েছিলো। কিন্তু মালয়েশিয়া তার বিপরীতে আচরণ করছে।

Reneta

শুধু রোহিঙ্গাদের ওপর নয় ইয়েমেনীদের ওপরও অমানবিক আচরণের অভিযোগ রয়েছে মালয়েশিয়ার বিরুদ্ধে।

এক ইয়েমেনী শরণার্থী নাম প্রকাশ না করার শর্তে গার্ডিয়ানকে বলছেন, কারাগারে অত্যন্ত অমানবিক ও অস্বাস্থ্যকর। সেখানে এক ভয়াবহ অবস্থা! কারাগারে ছোট্ট একটা কক্ষে অনেক মানুষের সাথে ঘেষাঘেষি করে রাখা হয়। যেখানে কিছু লোক অসুস্থ ছিলো। এমনকি অনেকে করোনাভাইরাসে আক্রান্ত ছিলো। সেখানে আমাদেরকে প্রাণীদের মতো করে রাখা হয়।

আরেকজন শরণার্থী জানায়, তারা আমাকে তিন দিনের জন্য বিনা খাবার, পানীয় বা টয়লেট ছাড়া কারাগারে রেখেছিল। তারপর কারাগারের একটি কক্ষে নিয়ে যায়, যেখানে ২০০ জন বন্দি ছিলো।

তবে মালয়েশিয়ার কর্মকর্তারা  এমন অভিযোগ অস্বীকার করেছেন।

স্বাস্থ্য-মহাপরিচালক ডা: নূর হিশাম আবদুল্লাহ বলেছেন, আটককৃতদের মধ্যে যারা করোনা আক্রান্ত তাদেরকে হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে। রোগীদের সংস্পর্শে আসাদের পৃথক করে বিশেষ সুযোগ সুবিধার মধ্যে রাখা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: মালয়েশিয়ারোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT