চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালিকপক্ষের আশ্বাসে আন্দোলন থামাল নরডিক এক্সপ্রেসের কর্মচারীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৮
অর্থনীতি
A A

বনানী থানা পুলিশের হস্তক্ষেপে মালিকপক্ষের আশ্বাসে আন্দোলন থামাল নরডিক এক্সপ্রেসের কর্মকর্তা কর্মচারীরা। আগামী রোববার কর্মচারীদের আইনজীবি ও মালিকপক্ষের আইনজীবীরা বসে তাদের সকল পাওয়া বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

নরডিক এক্সপ্রেসের বিক্ষোভকারী এক কর্মচারী চ্যানেল আই অনলাইনকে বলেন, ন্যায্য পাওনা আদায়ে আন্দোলনের দাবিতে আমরা বিকালে অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিলাম, পরে বনানী থানা পুলিশ এসে অফিসের কর্তা ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

তিনি বলেন, আগামী রোববার কর্মকর্তা কর্মচারীদের আইনজীবী মালিকপক্ষের আইনজীবীদের সঙ্গে বসে শ্রম আইন অনুযায়ি আমাদের সকল পাওনা বুঝিয়ে দিতে সম্মত হয়েছে। যদি তা না হয় তবে আমরা আবার আন্দোলন করব।

আন্দোলনকারীদের অভিযোগ, টিএনটি এক্সপ্রেস বিক্রির পর থেকেই আমাদের অন্ধকারে রাখা হয়েছে। কোনো কাজ নেই, টিএনটি’র সময়কার কোনো সুযোগ সুবিধা নেই। শুধু মূল বেতন দেওয়া হচ্ছে।

তাদের দাবি- চলতি মাসে হঠাৎ করেই মালিকপক্ষ জানিয়েছে-ফেব্রুয়ারি মাস থেকে নরডিক এক্সপ্রেস চলবে না। সবাইকে এক মাসের মূল বেতন দেওয়া হবে। এটা অন্যায়। আমরা তাদের এ সিদ্ধান্ত মানি না। শ্রম আইন অনুযায়ি আমাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে।

বিষয়টি জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরমান আলী চ্যানেল আই অনলাইনকে বলেন, বিকাল থেকেই আন্দোলনকারীরা আন্দোলন করছিল, পুলিশ গিয়ে তাদের দাবি নিযে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্তে এসেছে।

জানা যায়, আজম জে চৌধুরী মালিকানাধীন বাংলাদেশ ট্রেড সিন্ডিকেট লিমিটেডের মাধ্যমে আন্তর্জাতিক দ্রুতগামী বার্তা পরিবহনকারী সংস্থা টিএনটি এক্সপ্রেস বাংলাদেশ অংশের কার্যক্রম পরিচালনা করে আসছিল।

গত ২০১৫ সালে প্রতিদ্বন্দ্বি টিএনটি এক্সপ্রেসকে ৪৪০ কোটি ইউরো’র বিনিময়ে কিনে নেয় মার্কিন পার্সেল ডেলিভারি কোম্পানি ফেডেক্স। টিএনটি অধিগ্রহণের পর ২০১৬ সাল থেকে যৌথ কোম্পানির আঞ্চলিক সদর দপ্তর করা হয় নেদারল্যান্ড।

টিএনটি টিএনটি এক্সপ্রেস বিক্রির পর ২০১৬ সালেই বাংলাদেশ অংশের পাওনা বুঝে পায় বাংলাদেশ ট্রেড সিন্ডিকেট লিমিটেড। ওই কর্মকর্তা-কর্মচারীদের পাওনা না দিলে নতুন কোম্পানি গড়ার আশ্বাস দেওয়া হয়।

পরে ওই কর্মকর্তা-কর্মচারীদের নিয়েই কাগুজে প্রতিষ্ঠান হিসেবে নরডিক এক্সপ্রেস প্রতিষ্ঠা করা হয়। এ প্রতিষ্ঠানটির কর্ণধার হিসেবে দায়িত্ব নেন আজম জে চৌধুরীর জামাতা তানজিল ইসলাম। কিন্তু দেড় বছরের প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়াতে পারেনি।

বুধবার বিকাল থেকে ন্যায্য পাওনা আদায়ে আন্দোলনের দাবিতে নরডিক এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা প্রতিষ্ঠানটির বনানিস্থ কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে সামনে অবস্থান নেয়।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রপতি নির্বাচন: আওয়ামী লীগের প্রার্থী আবদুল হামিদ

পরবর্তী

পোশাক শ্রমিক-বিজিএমইএর কর্মচারিদের মধ্যে কেন সংঘর্ষ হলো?

পরবর্তী
আহত বিজিএমইএর কর্মচারি

পোশাক শ্রমিক-বিজিএমইএর কর্মচারিদের মধ্যে কেন সংঘর্ষ হলো?

যেতে হবে আলোর পথে

সর্বশেষ

শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT