চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালামাল সরাতে বিকেল পর্যন্ত সময় চায় বিজিএমইএ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ন ১৬, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর হাতিরঝিল লেকে অবৈধভাবে নির্মিত বিজিএমইএ ভবন থেকে মালামাল সরিয়ে নিতে বিকেল ৫টা পর্যন্ত সময় চেয়েছে বিজিএমইএ এবং ভবনে থাকা বিভিন্ন অফিস কর্তৃপক্ষ।

সকালে ভাঙার কাজ আনুষ্ঠানিকভাবে শুরুর আগে ভবন সংশ্লিষ্টরা রাজউকের কাছ থেকে ২ ঘণ্টা সময় চেয়ে নিয়েছিল, সুযোগ দেওয়ার পর ২ ঘণ্টা পার হয়ে যাওয়ার পর আরো কয়েক ঘণ্টা হিসেবে বিকলে ৫টা পর্যন্ত সময় চেয়ে নিয়েছে বিজিএমইএ।

মঙ্গলবার দুপুরে বিজিএমইএ ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা জানান রাজউক পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমান।

খন্দকার অলিউর রহমান বলেন, এই ভবনে ব্যাংকসহ অন্যান্য অফিস আছে। ব্যাংকের ভল্টে টাকাসহ অফিসের অন্য মালামাল তারা (বিভিন্ন অফিস সংশ্লিষ্টরা) সরিয়ে নেয়ার কাজ করছে। তবে এরই মধ্যে ১২টা ৪০ দিকে কিছু মালামাল বের করে ট্রাকে নিয়ে যাওয়া শুরু হয়েছে।‘আমাদের কাছ থেকে তারা দুই ঘণ্টা সময় চেয়ে নিয়েছিল, সে সময় শেষ, কিন্তু সর্বশেষ এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কাছে আরো ঘন্টা দুয়েক সময় চেয়েছে কারণ তারা এখনো ব্যাংকের ভল্ট সরিয়ে নিতে পারেন নি। তারা কাজ শুরু করেছে। আমরা তাদের ভল্ট ও মালামাল সরিয়ে নেয়ার জন্য সময় এবং সুযোগ দিয়েছি।’

তিনি আরও বলেন, বিজিএমইএ আমাদের কাছে বিকাল পাঁচটা পর্যন্ত সময় চেয়েছিল, আমরা সকালে প্রথমে তাদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য দুই ঘন্টা সময় দিয়েছিলাম। এটি ১৫ তলা বিল্ডিং, অনেক অফিস আছে এখানে। তারা তাদের মালামাল সরিয়ে নেবে এরপর আমরা ভাঙার কাজ শুরু করতে পারব।

এক জবাবে তিনি বলেন, মহামান্য হাইকোর্ট ১২ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিলেন। মাঝখানে কয়েকদিন বন্ধ ছিল। এরপর কর্মদিবস শুরু হয়েছে, আমরাও আমাদের কাজ শুরু করেছি।বিজিএমইএ ভবন

Reneta

এখন পর্যন্ত কোন কোন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে জানতে চাইলে অলিউর রহমান বলেন: ভবনে কোন গ্যাসের লাইন ছিল না, বিদ্যুৎ, পানি, টেলিফোন লাইনসহ সব ইউটিলিটি সার্ভিস সংযোগ বিচ্ছিন্নের কাজ চলছে।

কোন পদ্ধতিতে বিজিএমইএ ভবন ভাঙ্গা হবে, এমন প্রশ্নের জবাবে তিনি কোন উত্তর দেন নি। বলেছেন ভবন সংশ্লিষ্টরা মালামাল সরিয়ে নেওয়ার পর আমরা ভাঙার কাজ শুরু করতে পারব।

Jui  Banner Campaign
ট্যাগ: বিজিএমইএ ভবন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাগতিক থাইল্যান্ডকে হারিয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিজ এলাকাকে উন্নয়নের উচ্চতায় নিতে চান বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

রমযান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গোপালগঞ্জের তিন এমপির কার কী শিক্ষাগত যোগ্যতা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT