চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালান-মরগান তাণ্ডবে বিধ্বস্ত কিউইরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ন ০৮, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ইংল্যান্ডের দ্রুততম সেঞ্চুরি আর সর্বোচ্চ দলীয় সংগ্রহ এনে দেয়ার দিনে ডেভিড মালান চালিয়েছেন তাণ্ডব, তাকে সমানতালে সঙ্গ দিয়েছেন ইয়ন মরগান, ৭৬ রানের বড় জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টুয়েন্টির সিরিজে ২-২এ সমতা ফিরিয়েছে ইংলিশরা।

নেপিয়ারে শুক্রবার শুরুতে ব্যাট করতে নেমে মালানের ৫১ বলে অপরাজিত ১০৩, অধিনায়ক মরগানের ৪১ বলে ৯১ রানে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ২৪১ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। জবাব দিতে নেমে ১৬.৫ ওভারে অলআউট হয়ে যাওয়ার সময় ১৬৫ রানের বেশি এগোতে পারেনি নিউজিল্যান্ড।

মালান শতক ছুঁয়েছেন ৪৮ বলে, আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ইংল্যান্ডের দ্রুততম সেঞ্চুরি যেটি। মরগানের ইনিংসটিও তার ক্যারিয়ার সেরা ছোট ফরম্যাটে। আর ইংল্যান্ড টি-টুয়েন্টিতে তাদের আগের সর্বোচ্চ সংগ্রহ সাউথ আফ্রিকার বিপক্ষে ২০১৬ সালে করা ২৩০ ছাপিয়ে গেছে।

মালান-মরগান জুটি ৭৪ বলে ১৮২ যোগ করেছেন ক্রিজে সাইক্লোন চালানো মুহূর্তে। আগের আট ম্যাচে পাঁচটি ফিফটি ছোঁয়া ইনিংস খেলা মালান সংক্ষিপ্ত ফরম্যাটে বরাবরই ভয়ঙ্কর। এদিন ৩১ বলে ফিফটি ছুঁয়ে পরের পঞ্চাশ করতে খেলেছেন কেবল ১৭ বল।

স্বাগতিক বোলাররা শেষপর্যন্ত আউট করতে পারেননি মালানকে। ৩২ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানের নামের পাশে অপরাজিত ১০৩ রান, ৫১ বলে ৯ চার আর ৬ ছক্কায় সাজানো ইনিংস।

মরগানও কম যাননি। ৪১ বলে ৯১ করে যখন থামলেন, তখন ইনিংসের বাকি কেবল দুই বল। নিজের সেরা ইনিংসটি সমান ৭টি করে চার-ছক্কায় সাজিয়েছেন ইংলিশদের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

Reneta

কিউইদের বোলিংয়ে যা-তা অবস্থাই স্বাভাবিক! ইশ সোধি ৩ ওভারে দিয়েছেন ৪৯, যার মধ্যে তার তৃতীয় ওভারটি থেকে এসেছে ২৮ রান। ড্যারিল মিচেল এক ওভারে বিলিয়েছেন ২৫, সাউদি ৪ ওভারে ৪৭, তিনি অবশ্য একটি উইকেট পেয়েছেন।

এমন ঝড়ের মাঝেও একাদশে ফেরা ট্রেন্ট বোল্ট ৪ ওভারে কেবল ৩৫ দিয়েছেন। সবচেয়ে ভালো করেছেন মিচেল স্যান্টনার, ৪ ওভারে সবে ৩২ খরচ তার, সঙ্গে আছে ২টি উইকেট। ফিরিয়েছেন দুই ওপেনার ব্যান্টন (৩১) ও বেয়ারস্টোকে (৮)। বাকি উইকেটটি সাউদির, ফিরিয়েছেন মরগানকে।

জবাব দিতে নেমে গাপটিল ও মুনরো ৪.৩ ওভারে ৫৪ তুললেও লড়াই পথ হারায় তাদের বিদায়ের পরপরই। গাপটিল ১৪ বলে ২৭, মুনরো ২১ বলে ৩০, সেইফার্ট ৩, ডি গ্র্যান্ডহোম ৭, টেলর ১৪, মিচেল ২, স্যান্টনার ১০ রানে ফিরলে আর অসম্ভবকে সম্ভব করা হয়নি স্বাগতিকদের।

দলীয় সংগ্রহটা যে দেড়শ পেরিয়ে গেল তারপরও, সেজন্য কিউইরা ধন্যবাদ দিতে পারেন ২ চার ও ৪ ছক্কায় ১৫ বলে ৩৯ করে ঝাল মেটানো অধিনায়ক সাউদিকে। তাতে হারের ব্যবধানও কিঞ্চিত কমেছে বৈকি।

ম্যাট পার্কিনসন ৪ ওভারে খরুচে ৪৭ দিলেও ইংলিশদের সেরা বোলার, নিয়েছেন ৪ উইকেট। জর্ডান ২টি ও স্যাম-টম কারেন-দ্বয় নিয়েছেন একটি করে উইকেট। একটি উইকেট গেছে ব্রোউনের ঝুলিতে।

Jui  Banner Campaign
ট্যাগ: নিউজিল্যান্ড-ইংল্যান্ডমরগানমালানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন ঝড়ের আভাস!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT