চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালানের শতকের পর শামসির ৫ উইকেট, সমতায় প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ন ০৫, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমে সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি এনে দিলেন জানেমান মালান। পরে তাবরিজ শামসির ৫ উইকেট। বৃষ্টি আইনে ৬৭ রানের জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণভাবে ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে সাউথ আফ্রিকা।

কলম্বোয় দ্বিতীয় ওয়ানডেতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২৮৩ রান জমায় সাউথ আফ্রিকা। শ্রীলঙ্কা জবাব দিতে নামলে ইনিংসের মাঝপথে নামে বৃষ্টি। পরে পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ২৬৫ রান। তাতে ৩৬.৪ ওভারে ১৯৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

২৫ বর্ষী ডানহাতি ওপেনার জানেমান মালান ক্যারিয়ারের তৃতীয় শতকটি টেনে নেন ১২১ রান পর্যন্ত। ১৩৫ বলে ৯ চার ও এক ছয়ে সাজানো।

বাকিদের মধ্যে রেজা হেনড্রিক্স ৫১, হেইনরিচ ক্লাসেন ৪৩, এইডেন মার্করাম ২১, রসি ফন ডার ডুসেন ১৬ রানে সংগ্রহ পৌনে তিনশর কাছে নেন।

লক্ষ্য তাড়ায় নেমে লঙ্কানদের বলার মতো রান কেবল চারিথ আসালাঙ্কা ৭৭, অধিনায়ক দাশুন শানাকা ৩০ ও চাসিকা করুণারত্নের ৩৬।

প্রোটিয়াদের বলে উজ্জ্বল শামসি ৭.৪ ওভারে ৪৯ রানে ৫ উইকেট নিয়েছেন। ২টি উইকেট কাগিসো রাবাদার। একটি করে উইকেট নিয়েছেন উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ ও জর্জ লিন্ডে।

Reneta

প্রথম ওয়ানডেতে ১৪ রানে জিতেছিল শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী ম্যাচে মঙ্গলবার একই মাঠে নামবে দুদল।

Jui  Banner Campaign
ট্যাগ: মালানলিড স্পোর্টসশামসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কানাডার প্রতিনিধি

কানাডায় অপরাধ ও দুর্নীতির অভিযোগে ৭ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ছাড়া কোনো প্রস্তুতি বাকি নেই: ইসি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক ক্ষতি এড়াতে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নবম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের টিয়ারগ্যাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: চ্যানেল আই

গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই 

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT