চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুখে থাকতে বিচ্ছেদের সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ন ২০, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A
মালাইকা

দুজনেই খুব অসুখী ছিলেন। সেজন্যই বিচ্ছেদের সিদ্ধান্ত। কারিনা কাপুর খানের রেডিও শো ‘হোয়াট ওম্যান ওয়ান্ট’-এ আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন মালাইকা।

মালাইকা বলেন, ‘আমার কাছে সুখটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। তার জন্য যদি জীবনে বড় কোনো সিদ্ধান্ত নিতে হয়, তবুও নিতে আপত্তি নেই। আমরা দুজন মিলেই অনেক বিষয় নিয়ে ভেবেছি এবং সেগুলোর ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো চিন্তা করেছি। এরপর সিদ্ধান্ত নিয়েছি আলাদা ভাবে ভালো থাকার। কারণ আমরা একসঙ্গে খুবই অসুখী ছিলাম যার প্রভাব আমাদের আশেপাশের মানুষগুলোর উপরে পড়ছিলো।’ মালাইকা জানান, ডিভোর্সের আগের রাতেও তার পরিবার তাকে জিজ্ঞেস করেছিলো যে ডিভোর্সের সিদ্ধান্তে তিনি শতভাগ নিশ্চিত কিনা।

কারিনা কাপুর মালাইকাকে জিজ্ঞেস করেন বাবা-মায়ের ডিভোর্সের পরে ছেলে আরহান এর প্রতিক্রিয়া সম্পর্কে। মালাইকা বলেছেন, ‘অস্বস্তিকর পরিবেশে বেড়ে ওঠার চাইতে একটি সুখী পরিবেশে সন্তান বড় হওয়া বেশী গুরুত্বপূর্ণ। সময়ের সাথে সাথে ও বিষয়টি বুঝবে এবং গ্রহণ করে নিবে। ও দেখছে যে আমরা আলাদাই বেশী ভালো আছি। একদিন ও আমাকে বলবে, মা তোমাকে হাসিখুশি দেখতেই ভালো লাগছে।’

১৮ বছর সংসার করার পর আরবাজ খান ও মালাইকা ২০১৭ সালে আলাদা হয়ে যান। তাদের ছেলে আরহানের বয়স ১৬ বছর। বিবাহবিচ্ছেদের পরেও বন্ধুত্ব বজায় রেখেছেন আরবাজ-মালাইকা। যে কোনো অনুষ্ঠানে তাদেরকে এখনও একসঙ্গেই দেখা যায়। ইন্ডিয়ান এক্সপ্রেস।

Jui  Banner Campaign
ট্যাগ: বিচ্ছেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি গুলিবিদ্ধ হয়ে নিহত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

মারা গেছেন শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারে আচরণ বিধিমালায় সংশোধন

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT