চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালাইকা ও আরবাজের ডিভোর্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ১১, মে ২০১৭
বিনোদন
A A
মালাইকা অরোরা খান ও আরবাজ খান

মালাইকা অরোরা খান ও আরবাজ খান

দীর্ঘ দুই যুগের সম্পর্কের অবসান ঘটিয়ে অবশেষে মালাইকা অরোরা খান এবং আরবাজ খান ডিভোর্সই নিয়ে নিলেন। আর তার প্রক্রিয়া শেষ হয় আজ বৃহস্পতিবার বিকালে। মুম্বাইয়ে বান্দ্রায় একটি পারিবারিক আদালতে এর আনুষ্ঠানিকতা শেষ হয়। এ সময় দুই পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। শুধু উপস্থিত ছিলেন দুই পক্ষের আইনজীবী। তারা দুজনে একটি সাদা গাড়িতে সেখানে আসেন এবং ডিভোর্সের যাবতীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর সেখান থেকে দ্রুত বেড়িয়ে যান। দুই আইনজীবী একে অপরের সঙ্গে গল্প করছিলেন এবং বেশ স্বাভাবিক ছিলেন।

গতকাল বুধবার মালাইকা অরোরা খান এবং আরবাজ খান তাদের সন্তানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে জাস্টিন বিবারের কনসার্টে যোগ দেন। এমনকি ওই সময় তাদেরকে একসঙ্গে ফটোসেশনে অংশ নিতে দেখা গেছে।

মালাইকা-আরবাজের সম্পর্কের টানাপোড়েন শুরু হয় ২০১৬ সালের শুরু থেকেই। সে সময় পরিবারের অন্যান্য সদস্যদের মতো আরবাজের ভাই সালমান খানও আসেন তাদের সম্পর্ককে স্বাভাবিক করতে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।

গত বছর ডিসেম্বর মাস থেকেই তারা আলাদা ছিলেন। আর তখনই আইনীভাবে নির্ধারিত হয়, ১১ মে তারিখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এর মাঝে তারা তাদের স্বাভাবিক চলাফেরা, সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া সবই চালিয়ে যান। এমনকি গত কয়েক মাসে তাদের কাউন্সেলিং সেশন দেখে অনেকে ভেবেছিলেন সম্পর্কটা বুঝি আবার জোড়া লাগবে। কিন্তু না, শেষ রক্ষা হলো না।

তাদের একমাত্র সন্তান ১৪ বছর বয়সী আরহান মায়ের সঙ্গেই থাকবেন বলে আদালত জানিয়েছেন। তবে বাবা আরবাজ খান যে কোন সময় তার সঙ্গে দেখা করতে পারবেন। আর এই ডিভোর্স তাদের কাজ বিশেষ করে ‘দাবাং থ্রি’ ছবিতে কোন প্রভাব ফেলবে ন। টাইমস অব ইন্ডিয়া।

আরবাজ খান ও মালাইকা অরোরা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরবাজ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT