কক্সবাজার

মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ৬ রোহিঙ্গা উদ্ধার

৪ দালাল আটক

রোহিঙ্গা ব্যক্তিরা মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিতে আটক, পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

কক্সবাজারের মহেশখালীতে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্ততিকালে ৬ রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি ফিশিং ট্রলারসহ আটক করা হয় ৪ জনকে।

বুধবার সকালে মহেশখালী উপজেলার হোয়ানক কালালিয়াকাটা এলাকায় এই অভিযান চলে। অভিযানে নেতৃত্বদানকারী মহেশখালী থানার ওসি (তদন্ত) মোঃ বাবুল আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালালিয়াকাটা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে উদ্ধার করা হয় ৬ রোহিঙ্গা যুবককে।

উদ্ধারকৃত ছয় রোহিঙ্গা

তারা হলেন: উখিয়ার থাইংখালী ক্যাম্প-১৯, ব্লক নং-সি-৭ মোঃ ইউনুসের পুত্র মোঃ জোবায়ের (২৭), লাম্বাশিয়া ব্লক নং-বি-৯, ক্যাম্প-১ ডব্লিও এর নূর মোহাম্মদের পুত্র সালেহ আহমদ (২০), ব্লক নং-জি-২, ক্যাম্প-৫, কুতুপালং এর সালেহ আহমদের পুত্র আজিজুল হক (২৫), ব্লক নং-আই-৩-বি, ক্যাম্প-১, কুতুপালং-এর হোসাইন আহমদের পুত্র জিয়াউর রহমান (২১), ব্লক নং-বি-৯, ক্যাম্প-১ ডব্লিও, ডব্লিও কুতুপালং-এর রশিদ আহমদের পুত্র আক্তার হোসেন (২০) ও ব্লক নং-সি-৯, ক্যাম্প-১৬, সুবুইল্যাকাটা-এর মকবুল আহমদের পুত্র মনজুর রহমান (২৭)।

এসময় মানব পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় টেকনাফের হাতিরঘোনার মৃত আব্দুর রহিমের পুত্র মোঃ ফজল আহম্মদ (৪২), পেকুয়ার পূর্ব বিলহাচূড়ার মৃত বাদশাহ মিয়ার পুত্র মোঃ ইউনুস (৩২), মহেশখালী হোয়ানকের ছন খোলা পাড়ার অলি আহাম্মদের আহম্মদ উল্লাহ (৩৬) ও কালালিয়াকাটার আবু সিদ্দিকের পুত্র নুরুল কাদের (২৮)।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানান: এঘটনায় মহেশখালী থানায় একটি মানব পাচার মামলা দায়ের করা হয়েছে (যার মামলা নং-০৯, তাং-১২/০২/২০২০ইং)।

পাশাপাশি উদ্ধারকৃত রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ বরাবরে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বিষয়:মহেশখালীমানব পাচাররোহিঙ্গা
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…