সিরিয়ার গোলান মালভূমি থেকে ইসরায়েলকে সরে যেতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে জাতিসংঘ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার পর জাতিসংঘ থেকে এ বিবৃতি দেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গোলান উপত্যকায় চলমান দখলদারিত্ব ওই এলাকায় বিস্তৃত ও দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনের পথকে রুদ্ধ করেছে।
বুধবার সাধারণ পরিষদে সিরীয় গোলান মালভূমি সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ৯১টি দেশ ও বিপক্ষে যুক্তরাষ্ট্রসহ ৯টি দেশ ভোট দেয়। ৬৫টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। ওই প্রস্তাবে ইসরায়েলকে ১৯৬৭ সালে কৌশলগতভাবে দখল করা গোলান মালভূমির পুরো এলাকা ছেড়ে দিতে বলা হয়েছে।
এছাড়া ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব ও অবৈধ বসতি নির্মাণ বন্ধসহ আরও চারটি পদক্ষেপ অনুমোদন করেছে সাধারণ পরিষদ। তবে আইনগতভাবে এসব প্রস্তাব মানতে নারাজ বলে জানিয়েছে ইসরায়েল।







