চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ন ০২, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, পাবনা
A A

পাবনার ভাঙ্গুড়ায় ঈশ্বরদী-ঢাকা রেলরুটে মালবাহী একটি ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশনে এ ঘটনা ঘটে।

বড়ালব্রিজ স্টেশনের বুকিং সহকারি শফিউল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, মালবাহী একটি ট্রেন সিরাজগঞ্জ থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। বিকাল ৪টায় মালবাহী ট্রেনটি পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ করেই দু’টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

এরমধ্যে একটি বগি লাইনচ্যুত হয়ে হয়ে রয়েছে এবং আরেকটি বগির চাকার পাশে থাকা স্প্রিং ভেঙ্গে গেছে। এ অবস্থায় উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পশ্চিম রেলের পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।

উদ্ধারকারী ট্রেন আসার পর বগি দু’টি দ্রুত উদ্ধারের চেষ্টা করা হবে। তবে বিকাল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। তবে কত সময় লাগবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পরিবহন কর্মকর্তা বলতে পারেননি।

এ ব্যাপারে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলার জন্য তার সরকারি মোবাইল ফোনে বার বার রিং করা হলেও তিনি রিসিভ করেননি।

Jui  Banner Campaign
ট্যাগ: রেল যোগাযোগ বন্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, দুই আওয়ামী লীগ নেতা আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

নাটোরে শিম চাষে লাভবান কৃষক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২১, ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পদক্ষেপ স্কুল এন্ড কলেজে ভিন্নধর্মী আয়োজন

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT