চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে জরুরি অবস্থা জারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০১ অপরাহ্ন ০৫, ফেব্রুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A

সুপ্রিম কোর্টের সঙ্গে মুখোমুখি অবস্থানের জেরে চলমান উত্তেজনার মাঝে মালদ্বীপে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন।

সোমবার প্রেসিডেন্টের দফতরের আইনি বিষয়ক মন্ত্রী আজিমা শুকুর এক সংবাদ সম্মেলনে এই ঘোষণার কথা জানান।

রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্টের সহযোগী ও আইনবিষয়ক মন্ত্রী আজিমা সাকুর জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়ে বলেন, সরকার বিশ্বাস করে না যে, রাজবন্দিদের মুক্তি দিতে সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন করতে হবে। সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের নির্দেশনা সরকার পরিচালনায় বাধা দিচ্ছে বলে এই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে সন্দেহভাজনদের গ্রেফতার ও আটক করার ক্ষেত্রে মালদ্বীপের আইনশৃঙ্খলা বাহিনীকে এক তরফা ক্ষমতা দেওয়া হলো। এতে দেশটিতে চলমান সাংবিধানিক ও রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হলো। এর আগে আব্দুল্লা ইয়ামিন বলেন, মালদ্বীপের ইতিহাসে পাঁচ বছরের মেয়াদে কোনো প্রেসিডেন্ট এ ধরনের সঙ্কটের মধ্যে পড়েননি।

এর আগে গত শুক্রবার সন্ত্রাসবাদের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিচারকে অবৈধ ঘোষণা করে দেশটির সুপ্রিমকোর্ট। একই সাথে বিরোধী দলের ১২জন সংসদ সদস্যকে মুক্তিরও আদেশ দেয়।

এই আদেশ প্রত্যাখ্যান করে অনির্দিষ্টকালের জন্য সরকারি কার্যক্রম বন্ধ ঘোষণা করে দেশটির সরকার।

Reneta

রোববার সংবাদ সম্মেলনে দেশটির অ্যাটর্নি জেনারেল মোহামেদ অনিল বলেছেন, প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে আটকের যে কোনো পদক্ষেপই হবে অবৈধ।

Jui  Banner Campaign
ট্যাগ: মালদ্বীপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহ বিভাগে বিজয়ী হয়েছেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বাংলাদেশ ও তারেক রহমানকে মমতা ব্যানার্জির অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হৃদয় জয় করেছি, আন্দোলন থামছে না: তাসনিম জারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

১৮ ফেব্রুয়ারির মধ্যে গঠিত হবে নতুন সরকার: রিজওয়ানা হাসান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।

রাজশাহীতে নবনির্বাচিত এমপির জনসংযোগ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT