চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্শেই খেলোয়াড়দের ওপর নিস সমর্থকদের হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ন ২৩, আগস্ট ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

লিগ ওয়ানে বাজে এক দৃষ্টান্তেরই দেখা মিলল গত রাতে। মার্শেই খেলোয়াড়দের ওপর প্রতিপক্ষ নিসের উগ্র সমর্থকদের বোতল ছোঁড়া, হামলা, হাতাহাতিতে ছড়ানো উত্তেজনায় শেষঅবধি ম্যাচই পণ্ড ঘোষণা করতে হয়েছে রেফারিকে।

রোববার রাতে অ্যালিয়াঞ্জ রিভেইরা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল নিস ও মার্শেই। একপর্যায়ে অগুনিত নিস সমর্থক মাঠে ঢুকে হামলে পড়ে মার্শেই খেলোয়াড়দের ওপর।

ঘটনার শুরু বোতল ছোঁড়াকে কেন্দ্র করে। ম্যাচে ৭৪ মিনিটে বন্ধ হয়ে যায় খেলা।

মার্শেই খেলোয়াড়রা যখনই কর্নার নিতে যাচ্ছিলেন, সমর্থকরা বোতল ছুঁড়ে মারতে থাকেন। ৭৪ মিনিটে দিমিত্রি পায়েট বিরক্ত হয়েই ছুটে আসা একটি বোতল কুড়িয়ে উল্টো ছুঁড়ে মারেন দর্শকদের দিকে।

এরপর আর পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকেনি। নিসের উগ্র সমর্থকরা হুড়মুড় করে ঢুকে পড়তে থাকে মাঠে। রেফারি বেনিওট বাস্তিয়েন ম্যাচ বন্ধ ঘোষণা করতে বাধ্য হন। নিস তখন ১-০তে এগিয়ে ছিল ক্যাসপের ডলবার্গের গোলে।

সমর্থকরা মাঠে ঢুকেই হামলে পড়ে মার্শেই খেলোয়াড়দের উপর। কিল-ঘুষি-লাথি চালাতে থাকে দেদার। খেলোয়াড়রা আত্মরক্ষার একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। নিস খেলোয়াড়রা এসে নিজ সমর্থকদের শান্ত করার চেষ্টা করেও কূলকিনারা পাননি। উল্টো মার্শেই খেলোয়াড়দের সাথে তাদেরও তর্ক লেগে যায়।

Reneta

রেফারি অবশ্য খেলা মাঠে নিতে চেয়েছিলেন ঘণ্টাখানেক পর। কিন্তু মার্শেই নিরাপত্তা সংকটের কথা বলে আর মাঠে নামেনি। এর মূল্য তিন পয়েন্টে চোকাতে হতে পারে তাদের। লিগের নিয়ম অনুযায়ী অন্য কোনোকিছু না পেলে তাদের ৩-০তে পরাজিত ঘোষণা করার কথা।

দুসপ্তাহ আগেও মার্শেইর সঙ্গে এমন দুঃখজনক ঘটনা ঘটেছে। মন্টেপেলিয়েরের বিপক্ষে ওই ম্যাচে দর্শকদের দিক থেকে ছুটে আসা বোতলের ধাক্কায়ও খেলা বন্ধ করে দিতে বাধ্য হন রেফারি। দলটির মিডফিল্ডার ভ্যালেন্টিন রনজিয়ের ঠোঁট ফুলে যায় গ্যালারি থেকে ছোঁড়া বোতলের আঘাতে। যদিও পরে ম্যাচটি শেষ করা সম্ভব হয়েছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: নিসমার্শেইলিড ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সিরাজগঞ্জে ৭১ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাকিস্তানকে ‘‘টয়লেট পেপারের মতো’’ ব্যবহার করে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র: খাজা আসিফ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

দুই সুপার ওভারের ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় সাউথ আফ্রিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT