চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্বেল খেলা আমাদের নয়!

দুলাল মাহমুদ দুলাল মাহমুদ
৭:৪৫ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৭
মতামত
A A

শৈশব, কৈশোরের সোনালী দিনগুলোর সঙ্গে জড়িয়ে আছে মার্বেল খেলার কত কত রঙদার স্মৃতি। জীবনের কতটা সময় যে মার্বেল খেলার পিছনে অপব্যয় করেছি, যার প্রতিফল এখন পলে পলে ভোগ করছি, তার কোনো ইয়ত্তা নেই। স্কুল থেকে ফিরে আসার পর বইপত্র কোনোক্রমে বাসায় রেখেই ছুটে যেতাম মার্বেল নিয়ে। হাফ প্যান্টের পকেট ভর্তি থাকতো মার্বেল দিয়ে। প্রতিযোগী কাউকে পেলেই হলো। খেলায় খেলায় মেতে থেকে কখন যে দুপুর পেরিয়ে বিকেল হয়ে যেত, টেরই পেতাম না।

এ কারণে অনাহারে, অর্ধাহারে কেটেছে কত না দিন। পিটুনিও জুটেছে ঢের। বিভিন্ন আকারের, বিভিন্ন রঙের মার্বেলগুলো ছিল জীবনের পরম এক সম্পদ। সংগ্রহে ছিল হাজার হাজার মার্বেল। হায়, কোথায় সেই মার্বেলময় দিনগুলো?

এত দিন ধারণা ছিল, মার্বেল আমাদের নিজস্ব একটি খেলা। মূলত গ্রামীণ খেলা হিসেবেই এটাকে জেনে এসেছি। এ নিয়ে খুব গর্ব ছিল। আনন্দ ছিল। কারণ, এ খেলার ইতিহাস ও ঐতিহ্যের আমিও তো একজন অংশীদার। এখন তো এ খেলাটি খুব একটা দেখা যায় না।

Banglabid

কিন্তু আজ সেই গর্বটুকু নির্মমভাবে ভেঙে গিয়েছে। রয়টার্স পরিবেশিত খবরে জানতে পারলাম, ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্সের টিনস্লে গ্রিনে কয়েক শত বছর আগে থেকে শুরু হয় মার্বেল খেলা। লোককাহিনী অনুসারে, ১৫৮৮ সাল থেকে এ স্থানে এ খেলাটি হয়ে আসছে। আর ১৯৩২ সাল থেকে প্রতি বছর আয়োজিত হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ।

মার্বেল খেলোয়াড় হিসেবে খ্যাতি-প্রতিপত্তি নেহাত মন্দ ছিল না। খেলোয়াড়ি জীবনে জানতে পারলে এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে দেশের মুখ নিশ্চয়ই উজ্জ্বল করতে পারতাম! দুভার্গ্য, মার্বেল খেলার একজন বিশ্ব চ্যাম্পিয়ন থেকে বঞ্চিত হয়েছে জাতি।

মার্বেল খেলার স্মৃতিময় দিনগুলো হারিয়ে ফেলার একটা কষ্ট অহরহই বুকের মধ্যে বয়ে বেড়াই। কিন্তু খেলাটি যে আমাদের নিজস্ব নয়, এটা জানার পর মনটা খুবই খারাপ হয়ে আছে। কেন যে এমন হয়?

Reneta

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমপিরা ন্যাম ফ্ল্যাটে না থাকলে বরাদ্দ বাতিল: প্রধানমন্ত্রী

পরবর্তী

পারমানবিক হামলার হুমকি নর্থ কোরিয়ার

পরবর্তী

পারমানবিক হামলার হুমকি নর্থ কোরিয়ার

১২তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার প্রদান

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT