চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্চে বড় পর্দায় স্থগিত শাকিব-বুবলীর ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ন ১৬, মার্চ ২০১৮
বিনোদন
A A

উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি আগামি ২৩ মার্চ (শুক্রবার) সারাদেশে মুক্তি পাবে বলে জানা গিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে ছবির পরিচালক জানালেন, ওই তারিখে ছবিটি মুক্তি পাবে না।

এই ছবিতে জুটিতে অভিনয় করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও হালের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী।

চ্যানেল আই অনলাইনকে পরিচালক উত্তম আকাশ বলেন, ‘শাকিব খানের ডাবিং বাকি আছে। তাছাড়া ছবি এখনও সেন্সর হয়নি। সেজন্য ২৩ মার্চ মুক্তির সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।’ তিনি বলেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পেতে পারে ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’, এখনও চূড়ান্ত নয়। তবে ২৩ মার্চ মুক্তি আসছে না এটা চূড়ান্ত।’

গেল বছরের অক্টোবরে ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবির শুটিং শুরু হয়েছিল এফডিসিতে। এরপর নভেম্বরে শুটিং হয় ময়মনসিংহে আর গানের শুটিং হয় থাইল্যান্ডে। এই ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়ার সহযোগি প্রতিষ্ঠান খান প্রডাকশন। শাকিব-বুবলী ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমি, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, বদ্দা মিঠু প্রমুখ।

শাকিব খানের সঙ্গে বুবলীর এটি পাঁচ নম্বর ছবি। এর আগে এই জুটির চারটি ছবি মুক্তি পেয়েছে। সেগুলো হচ্ছে ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’ ও ‘রংবাজ’। এছাড়া নির্মাণাধীন রয়েছে ‘সুপারহিরো’। শিগগির শুরু হবে এই জুটির প্রিয়তমা, ক্যাপ্টেন খান, আমার স্বপ্ন আমার দেশ ছবিগুলো কাজ।

এদিকে, ২৩ মার্চ ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি মুক্তি না পেলেও ওই তারিখে আরো দুটি ছবি মুক্তি পাবে। একটি সৈকত নাসির পরিচালিত পাষাণ, অন্যটি বিজন ইমতিয়াজ পরিচালিত মাটির প্রজার দেশে।

Jui  Banner Campaign
ট্যাগ: ওমর সানিকাজী হায়াৎবুবলীমৌসুমিলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin2

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT