চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্চে এফডিসির ২৭০ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন হয়নি

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৪:০৩ অপরাহ্ন ২১, এপ্রিল ২০২০
বিনোদন
A A

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মধ্যে বাংলাদেশে সিনেমা নির্মাণের আঁতুরঘর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)-এর ২৭০ জন কর্মকর্তা-কর্মচারীর মার্চ মাসের বেতন হয়নি।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কলাকুশলী ও কর্মচারী লীগ (সিবিএ)-এর সাধারণ সম্পাদক আহসান হাবিব চ্যানেল আই অনলাইনকে জানান, এপ্রিলের ২০ তারিখ পার হলেও তারা মার্চের বেতন এখনো পাননি। এর আগে ১ থেকে ৫ তারিখের মধ্যে বেতন হতো, কিন্তু এবার সবার বেতন আটকে আছে।

তিনি জানান, মার্চের বেতন না হওয়ায় বর্তমান এই সংকট সময়ে চরম বিপাকে পড়েছেন এফডিসির তৃতীয় ও চতুর্থশ্রেণীর কর্মচারীরা। তাদের পক্ষে আহসান হাবিব বলেন, বাড়িভাড়া আটকে আছে, ঘরে বাজার নেই, মুদি দোকানে বাকি করে খেতে হচ্ছে। এভাবে আর বেশিদিন যাবে না। আমরা একপ্রকার মানবেতর দিনযাপন করছি।

বেতন না হলে আটকা অবস্থা চলতে থাকলে কদিনের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের মতো এফডিসির স্টাফদেরও রাস্তায় নেমে বেতনের জন্য আন্দোলন করতে হবে বলে মনে করেন আহসান হাবিব।

এফডিসি সরকারি প্রতিষ্ঠান হলেও নিজস্ব আয় দিয়ে এসব কর্মচারীর প্রতিমাসের বেতন দেয়া হয়। যদিও মাসিক যে বেতন পরিশোধ করা হয় সেটি এফডিসির আয়ের তুলনায় বেশী। তাই অর্থ মন্ত্রণালয় থেকে বেতনের যোগান দেয়া হয়।

এফডিসির নিরাপত্তারক্ষী জামাল চ্যানেল আই অনলাইনকে বলেন, মার্চের বেতন এখনো পাইনি। জনতা ব্যাংকের মাধ্যমে আমাদের বেতন হয়। ব্যাংক খোলা থাকলেও আমাদের বেতন হয়নি। লকডাউনে এফডিসির অফিস বন্ধ থাকলেও আমরা নিরাপত্তারক্ষীরা প্রতিদিনই ডিউটি করে যাচ্ছি। লোকমুখে শুনেছি আগামীতে তথ্য মন্ত্রণালয়ে মিটিং হবে, তারপর আমাদের বেতন হতে পারে।

Reneta

কর্মচারীদের পক্ষে আহসান হাবিব বলেন, এফডিসির এমডি বরাবর বেতনের তাগিদ দিয়েছি। তিনি সচিব ও মন্ত্রী মহোদয় বরাবর জানিয়েছেন বলে জানান। বেতনের পাশাপাশি গত দুই বছরের ওভারটাইমের টাকাও আমরা পাই না। সেটিও চেয়েছি।

বেতন আটকে থাকা প্রসঙ্গে এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়ার সঙ্গে আলাপ করলে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, লকডাউনের কারণে অফিস বন্ধ হয়ে যাওয়ায় বেতন আটকে আছে। আশা করছি, সবার শিগগির বেতন হয়ে যাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: এপ্রিলএফডিসিকরোনাকরোনাভাইরাসগার্মেন্টসচলচ্চিত্রবেতনমার্চলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিবেদকের তোলা ছবি।

৩ দিন মোটরসাইকেলসহ যানবাহন চলাচলে বিশেষ বিধি-নিষেধ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
পুলিশ প্লাজা শপিং মল। ছবি: আহসান কামরুল

নির্বাচন উপলক্ষে বন্ধ দোকানপাট ও শপিংমল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, সব প্রস্তুতি সম্পন্ন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT