চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্চেই ট্যানারি স্থানান্তর, গ্যাস-বিদ্যুৎ-পানি বিচ্ছিন্নের হুমকি

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৭:০০ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৬
অর্থনীতি
A A

মার্চের মধ্যে ট্যানারি না সরালে ৩১ মার্চ থেকে হাজারীবাগে গ্যাস-বিদ্যুৎ-পানির লাইন বন্ধ করে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিল্প মন্ত্রণালয়। শিল্প সচিব বলেছেন, বার বার সময় পেয়েও ট্যানারি মালিকরা অযথাই কালক্ষেপণ করছেন। ট্যানারি মালিকদের দাবি, তারা ব্যাংক ঋণ পাচ্ছেন না।

পরিবেশ ও নদী দুষণের কারণে রাজধানীর হাজারীবাগ থেকে কাঁচা চামড়া কারখানা ট্যানারী সরানোর প্রক্রিয়া শুরু হয় ২০০৪ সালে। এ সময়ের মধ্যে সাভারের হরিনদরায় চামড়া শিল্প নগরীর জন্য নির্ধারিত স্থানে কেন্দ্রিয় বর্জ্য শোধনের দুটি মডিউল স্থাপিত হয়েছে। গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ট্যানারি ব্যবসায়ীরা এক যুগে ৮ বার সময় নিয়েছেন। তবে স্থানান্তর করেননি একটি ট্যানারিও।

শিল্প মন্ত্রণালয় থেকে জানানো হয়, ১৫৫ জন ট্যানারি মালিককে প্লট বরাদ্দ দেয়া হয়েছে। ক্ষতিপূরনের ২৫০ কোটি টাকাও দেয়া হয়েছে। চামড়া শিল্প নগরী উন্নয়নে সরকারী কাজের ৮০ শতাংশও শেষ হয়েছে।

শিল্প সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, ৩১ তারিখের পরে হাজারিবাগে আর কোন কাঁচা চামড়া প্রসেস হবে না। এটা ওদেরকে শক্তভাবে বলে দিয়েছি। এখন হাজারিবাগে বিদ্যুৎ-গ্যাস-পানির যে সংযোগ আছে তা বন্ধ করে দিয়ে সাভারে স্থাপন করতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি লিখবো।

১২ বছর ধরে একের পর এক কারণ দেখিয়ে ট্যানারি না সরানো ব্যবসায়ীদের এখনো অজুহাতের অভাব নেই। খোদ এসোসিয়েশনের চেয়ারম্যান নিজের ট্যানারি সরাতে এপ্রিল পর্যন্ত সময় লাগার কথা জানান। বাকীদের সরাতে চান আরো একবছর সময়।   

Reneta

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ বলেন, আমরা চেষ্টা করছি এপ্রিলের ১ তারিখের ভেতরে অত্যন্ত ৩০ টা ট্যানারিকে সাভারে উৎপাদনে নিয়ে যাওয়ার জন্য। ইনশাল্লাহ এই বছরের মধ্যে সকল ট্যানারি ওইখানে প্রডাকশনে যাওয়া সম্ভব।

সময়মতো ট্যানারি না সরানোর কারণে শিল্প মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের হাইকোর্টের কাছে জবাবদিহি করতে হয়েছে কয়েকবার। পরিবেশ বান্ধব না হওয়ায় বাংলাদেশি চামড়ার সবচেয়ে বড় বাজার ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে চামড়া রপ্তানিতেও নেতিবাচক  প্রভাব পড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ট্যানারিট্যানারি স্থানান্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না”-সংসদে ফজলুর রহমান

এপ্রিল ২৮, ২০২৬

পারমাণবিক যুগে বাংলাদেশ: রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং

এপ্রিল ২৮, ২০২৬

মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর

এপ্রিল ২৮, ২০২৬

শ্রীলঙ্কান ক্রিকেটের সভাপতিসহ পদত্যাগ করেছেন সকল সদস্য

এপ্রিল ২৮, ২০২৬

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতির কারণে ৫ জনকে শোকজ ও মামলা

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT