চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল সোলাইমানি নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ণ ০৩, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানের বিপ্লবী গার্ডের শক্তিশালী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি ইরাকে নিহত হয়েছেন। বিবিসি বলছে: জেনারেল সোলাইমানি শুক্রবার নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় টেলিভিশনকে নিশ্চিত করেছে ইরানী বিপ্লবী গার্ড।

বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন রকেট হামলার খবর প্রকাশ হওয়ার পর এই খবর আসে, যেখানে বেশ কয়েকজন লোক নিহত হন বলেও জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ইরান বিপ্লবী রক্ষীরা বলেছেন যে, মার্কিন হেলিকপ্টার হামলায় জেনারেল সোলাইমানি নিহত হয়েছন। তাছাড়া ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদী আল-মুহান্দিসকেও হত্যা করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়,  ইরাক মিলিশিয়া প্রধানদের বেশ কয়েকজন মার্কিন বাহিনীর হাতে বাগদাদে আটক রয়েছেন। যদিও তা নিশ্চিত নয়।

ইরাক জানায়, তিনটি রকেট বিমানবন্দরে হামলায় চালায়।  হতাহত অনেক হতে পারে। তবে ঠিক সংখ্যা বলা যাচ্ছে না।

তবে এনডিটিভি বলছে, ওই হামলায় সোলাইমানি সহ ৮ জনের মতো নিহত হতে পারেন।

আল জাজিরা প্রতিবেদনে বলা হচ্ছে, পেন্টাগন হামলার সত্যতা স্বীকার করেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের নির্দেশেই তাকে হত্যা করা হয়েছে বলে জানায়।

তারা জানায়, ইরানের ভবিষ্যত আক্রমণ পরিকল্পনা রদ করতেই তাদের এই হামলা।

এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার বৃহস্পতিবার গভীর রাতে মার্কিন দূতাবাসে সহিংসতার জন্য ইরানকে দায়ী করে এই অঞ্চলে তার কর্মীদের বিরুদ্ধে আক্রমণ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।

তার একদিন পরই সোলাইমানির নিহত হওয়ার খবর এলো।

১৯৯৯ সাল থেকে মেজর জেনারেল কাসেম সোলাইমানি ইরানের কুদস ফোর্সের নেতৃত্বে আছেন। এটি ইরানের বিপ্লবী গার্ডের একটি অভিজাত ইউনিট, যা বিদেশে গোপন অভিযান পরিচালনা করে থাকে।

এই পদে থেকে তিনি সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইরাকের ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ে বাশার আল আসাদের ইরান সমর্থিত সরকারকে সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

 

ট্যাগ: ইরাকযুক্তরাষ্ট্রসোলাইমানি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানী খিলগাঁওয়ে লাইনচ্যুত ট্রেন উদ্ধার

পরবর্তী

মা-মেয়েকে নিয়ে ওমরাহ পালনে ব্যস্ত পূর্ণিমা

পরবর্তী

মা-মেয়েকে নিয়ে ওমরাহ পালনে ব্যস্ত পূর্ণিমা

বৃষ্টি

বৃষ্টির পরই হাড়কাঁপানো শৈত্যপ্রবাহ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT