যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে সেনাবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সকল আরোহী নিহত হয়েছেন। রাজ্যের লেফ্লোর কাউন্টির মহাসড়ক সংলগ্ন সয়াবিন ক্ষেতে কেসি-ওয়ান থ্রি জিরো মডেলের এই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
এ সময় উড়োজাহাজের ধ্বংসাবশেষ প্রায় পাঁচ মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, মাঝ আকাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রের সরকারি সূত্র এখনও পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও জ্বালানি বহনকারী এই উড়োজাহাজে ১৬ জন আরোহী ছিল বলে জানিয়েছে বিবিসি।
ঠিক কোন কারণে এ দুর্ঘটনা ঘটে এ বিষয়ে এখনও নিশ্চিত কোন তথ্য জানা যায়নি। তবে ঘটনা তদন্তে এফবিআই ইতোমধ্যে কাজ শুরু করেছে।
এক বিবৃতিতে দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তাদের প্রিয়জনের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন মিসিসিপির গভর্নর ফিল ব্রায়ান্ট।







