চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন সিনেটে ট্রাম্পের অভিশংসন শুনানি শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন সিনেটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া। বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে পাস হয়ে এই বিচার প্রক্রিয়া এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। সেখানে প্রতিনিধি পরিষদের তদন্ত কমিটির প্রধান অ্যাডাম শিফ ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগগুলো উচ্চস্বরে পড়ে শুনিয়ে বিচার প্রক্রিয়া শুরু করেন।

বৃহস্পতিবার সরকারি জবাবদিহি অফিস (জিএও) সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, গত বছর ইউক্রেনের নিরাপত্তার জন্য অর্থ সহায়তা বরাদ্দ করে কংগ্রেস। তবে সেই বরাদ্দ দুই মাস আটকে রাখে হোয়াইট হাউজ। ১৯৭৪ সালের ‘কংগ্রেস বাজেট এবং সমীক্ষা নিয়ন্ত্রণ আইন’ অনুযায়ী কংগ্রেস কর্তৃক পাশকৃত সহায়তা হোয়াইট হাউস আটকে রেখে নিজস্ব নীতিকে অগ্রাধিকার দিতে পারেন না। আর আটকে দেওয়ার ব্যাপারে অবশ্যই কংগ্রেসকে অবহিত করতে হবে। যা করেনি হোয়াইট হাউজ।

তবে আইন লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউজ। তাদের দাবি, সংস্থাটি আলোচনায় আসতে হোয়াইট হাউসের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে।

Banglabid

ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে অভিশংসনের এ উদ্যোগ নেয়া হয়। এর আগে গেল ১৮ ডিসেম্বর সংখ্যাগরিষ্ঠের ভোটে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত অভিশংসনের জন্য দেশটির উচ্চকক্ষ সিনেটে বিচার হতে হবে। সেখানে দুই-তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে।

ট্রাম্পের বিরুদ্ধে এই বিচারে লড়াই করা অ্যাডাম শিফ বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনও প্রেসিডেন্টই অভিশংসন প্রক্রিয়ার বিরুদ্ধে নির্দেশ দেননি কিংবা তা বাধাগ্রস্ত করার চেষ্টা করেননি। কিন্তু এখন প্রেসিডেন্ট নিজের দোষ ঢাকতে ক্ষমতার অপব্যবহার করেছেন।

আগামী মঙ্গলবার শুরু হবে এ বিচার প্রক্রিয়া। এ নিয়ে তৃতীয় কোনো মার্কিন প্রেসিডেন্টের সিনেটে বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এর আগে অভিশংসন প্রক্রিয়া শুরু হলেও পদ ছাড়তে হয়নি কোনও প্রেসিডেন্টকেই। ইতিহাসের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে নিম্নকক্ষে অভিশংসিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন বছরে ভারতের সফল স্যাটেলাইট উৎক্ষেপণ

পরবর্তী

‘১০০ বছরের ইতিহাসে আজ একটি বইও বিক্রি হয়নি’

পরবর্তী
বই

‘১০০ বছরের ইতিহাসে আজ একটি বইও বিক্রি হয়নি’

স্বরাষ্ট্রমন্ত্রী

সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT