চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন বাহিনী ইরানে পাল্টা হামলা করতে প্রস্তুত ছিল: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ পূর্বাহ্ণ ২২, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানে হামলার জন্য প্রস্তুত ছিলো; কিন্তু ১০ মিনিট আগে তিনি সিদ্ধান্ত বদলে ফেলেন। ইরান একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার জবাবে ট্রাম্প ওই হামলার নির্দেশ দিয়েছিলেন। ট্রাম্পের টুইটবার্তার জবাবে তেহরান বলেছে, ইরানে মার্কিন হামলা হলে মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্ব এর জবাব দেবে।

তেলের ট্যাংকারে হামলার জন্য ইরানকে দায়ী করা নিয়ে উত্তেজনার মধ্যেই সোমবার মার্কিন একটি ড্রোন ভূপাতিত করে ইরান। তেহরান জানায়, পাইলটহীন উড়োজাহাজটি ইরানের আকাশসীমায় প্রবেশ করলে এটিকে ধ্বংস করা হয়। যদিও যুক্তরাষ্ট্রের দাবি ছিলো, ইরান নয়; আন্তর্জাতিক আকাশসীমায় ড্রোনটিকে ধ্বংস করা হয়।

মার্কিন ড্রোন-ইরান-ভূপাতিতশুক্রবার এক টুইটবার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ড্রোন ভূপাতিত করার জবাবে হামলার সব প্রস্তুতি নিয়েছিলো যুক্তরাষ্ট্র। হামলার জন্য ৩টি স্থান নির্দিষ্টও করা হয়েছিলো। ট্রাম্প জানান, শেষ পর্যন্ত হামলা চালানো হলে দেড়শ’ মানুষের মৃত্যু হতো। আর এ জন্যেই নাকি শেষমেষ হামলা চালানো হয়নি।

Banglabid

বার্তা সংস্থা এপিকে ট্রাম্পের বক্তব্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছেন এক মার্কিন সেনা কর্মকর্তা। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, পেন্টাগন মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করেছিলো ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়তে পারে।

দুই ইরানি কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, ট্রাম্প ওমানের মাধ্যমে তেহরানকে সম্ভাব্য হামলা সম্পর্কে হুঁশিয়ার করেছিলেন।

ট্রাম্পের টুইটবার্তার প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানে হামলা হলে তার ফলাফল হতো ভয়াবহ।

Reneta

সবপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। ইরান পরিস্থিতি নিয়ে আলোচনায় সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক আহ্বান করেছে যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন ড্রোন ভূপাতিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের ফিল্ডিং দেখে হতাশ আকরাম

পরবর্তী

সাইফউদ্দিনের চোট আসলে কোথায়?

পরবর্তী

সাইফউদ্দিনের চোট আসলে কোথায়?

চিলির জয়ে লাভ হল আর্জেন্টিনারও

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT