চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন যুদ্ধজাহাজের নিখোঁজ ৭ সেনার মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ১৮, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
মার্কিন নৌবাহিনী

জাপান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফিজজেরাল্ডের সংঘর্ষের পর থেকে নিখোঁজ ওই জাহাজের ৭ সেনার মরদেহ উদ্ধার হয়েছে। সোশ্যাল মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্টের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী।

সংঘর্ষে নৌবাহিনীর জাহাজের দুমড়ে মুচড়ে যাওয়া অংশ থেকে উদ্ধারকারীরা নিখোঁজ ওই সাত ক্রু’র মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো সনাক্তকরণের জন্য জাপানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের পরিচয় পরে জানানো হবে বলেও টুইটবার্তায় উল্লেখ করা হয়েছে।

শুক্রবারের ওই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে ছিলেন মার্কিন নৌবাহিনীর জাহাজের কমান্ডিং অফিসারও। তাকে হেলিকপ্টারযোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে (বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১১টা) নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাতীয় জাহাজ ইউএসএস ফিজজেরাল্ডের সঙ্গে ফিলিপিন্সের পতাকাযুক্ত কন্টেইনারবাহী জাহাজ এসিএক্স ক্রিস্টালের সংঘর্ষ হয়। জাপানের ইয়োকোসুকা শহর থেকে প্রায় ৫৬ নটিক্যাল মাইল বা ১০৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সংঘর্ষটি ঘটে।

হেলিকপ্টার থেকে তোলা ছবিতে দেখা গেছে, ডেস্ট্রয়ার জাহাজটির ডানদিকে ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে ওই ধাক্কায়।

কমান্ডিং অফিসার ছাড়াও ‘কাটাছেঁড়া আর আঘাতে থেঁতলানো’ ক্ষত নিয়ে ইউএসএস ফিজজেরাল্ডের আরও দু’জন ক্রুকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয় বলে টুইটারে ওই সময় জানায় ইউএস সেভেন্থ ফ্লিট।মার্কিন নৌবাহিনী

টুইটবার্তায় আরও জানানো হয়, জাহাজটির কিছু কিছু জায়গা দিয়ে পানি ঢুকে গেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নৌবাহিনীর ১৫৪ মিটার লম্বা জাহাজটি নিজস্ব জ্বালানি ও ইঞ্জিন ব্যবহার করেই বর্তমানে ইয়োকোসুকার দিকে এগোচ্ছে। তবে গতি খুব ধীর।

বিবিসি জানিয়েছে, যে জায়গায় সংঘর্ষ হয়েছে, সেটা খুবই ব্যস্ত একটি এলাকা। টোকিয়ো উপসাগরে প্রতিনিয়তই সেখান দিয়ে জাহাজ ঢুকছে এবং বের হচ্ছে।

কিন্তু ইউএসএস ফিজজেরাল্ড হচ্ছে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজগুলোর একটি। এতে খুবই উচ্চ মানের এবং অত্যাধুনিক প্রযুক্তির রাডার ব্যবস্থা রয়েছে। এরপরও কেন ২২২ মিটার লম্বা ওই কন্টেইনারবাহী জাহাজের সঙ্গে এমন একটি ধাক্কা এড়াতে পারল না – সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগ: মার্কিন নৌবাহিনীর জাহাজযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে চ্যানেল আইয়ের উদ্যোগে ইফতার মাহফিল

পরবর্তী

‘বাবার কারণেই আজ আমি পুলিশ ক্যাডারে সফল হয়েছি’

পরবর্তী

‘বাবার কারণেই আজ আমি পুলিশ ক্যাডারে সফল হয়েছি’

প্রভুর কাছে ক্ষমার প্রত্যাশা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে যা বললেন আইনমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানগণ।

“সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার”

আগস্ট ২৫, ২০২৬

দক্ষিণ কোরিয়া থেকে অস্কারে ‘পসিবল লাভ’, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে একঘরে করতে যেসব দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে চাইছে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT