চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর নিজ দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণের ওপরে সতর্কতা নোটিশ (ট্রাভেল অ্যালার্ট) জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। দেশটির পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এক জরুরি বার্তার মাধ্যমে এ ভ্রমণ সতর্কতা নোটিশ জারি করা হয়। এতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ সফরের ঝুঁকি সতর্কতার সঙ্গে বিবেচনা করার আহবান জানানো হয়েছে।

শোলাকিয়ার ঈদ জামাতে সন্ত্রাসী হামলার পরপরই এই সতর্কবার্তা জারি করা হয়।

জারি করা ওই বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার মনে করে সন্ত্রাসী আক্রমণের ঝুঁকি সত্যি এবং বিশ্বাসযোগ্য। তাই সাম্প্রতিক সন্ত্রাসী আক্রমণের পরে যুক্তরাষ্ট্রের নাগরিকরা যেন সতর্কতার সঙ্গে বাংলাদেশ সফরের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে।

এর আগে গত পহেলা জুলাই শুক্রবার ঢাকার কূটনৈতিক পাড়ার হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গিদের হামলায় এক বাংলাদেশি আমেরিকানসহ ১৮ জন বিদেশি নিহত হন। ওই ঘটনার পরপর ২ জুলাই মার্কিন পররাষ্ট্র দফতর থেকে জরুরি বার্তা ও পরে ৬ জুলাই সতর্ক বার্তা জারি করা হয় বাংলাদেশে ভ্রমণরত দেশটির নাগরিকদের জন্য।

এ ভ্রমণ সতর্কতা নোটিশে বাংলাদেশে এর আগে সংঘটিত ধর্মীয় সংখ্যালঘু, ব্লগার, প্রকাশক এবং আইন-শৃঙ্খলাবাহিনীর ওপরে হামলার বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় দলের পক্ষে প্রভাব বিস্তার, ফিফার বিরুদ্ধে অভিযোগের আসল রহস্য

জুলাই ৮, ২০২৬

স্কালোনি আবেগে কেঁদেছেন, বিশ্বাস রেখেছেন প্রত্যাবর্তনের

জুলাই ৮, ২০২৬

যবিপ্রবিতে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখার সময় মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

জুলাই ৮, ২০২৬

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, নেওয়া হবে নাজাফ ও কারবালায়

জুলাই ৮, ২০২৬

‘ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে’

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT