সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একজন মার্কিন তরুণীর সাথে বাংলাদেশের এক রিকশাচালকের বিয়ের বানোয়াট খবরের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে তার প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে সাংবাদিকদের প্রতি দায়িত্বশীল আচরণ করারও আহ্বান জানানো হয়।
২০১৫ সালের ১০ সেপ্টেম্বর তারিখে দেশটির ঢাকা দূতাবাসের ফেসবুক পেজে পোস্ট করা ছবিটির বিষয়ে বলা হয়, একজন মার্কিন ফুলব্রাইট এক্সচেঞ্জ স্টুডেন্ট রিসার্চার বাংলাদেশের অবস্থানকালে ওই ছবিটি তুলেছিলেন।
এই ছবিটি প্রকাশের সাথে দুজনের বিবাহের যে খবরটি দেয়া হয়েছিলো তা মিথ্যা এবং বিভ্রান্তিকর উল্লেখ করে পেশাগত ক্ষেত্রে সাংবাদিকদের এবং সংবাদ সংস্থার প্রতি নৈতিক এবং দায়িত্বশীল আচরণ করারও আহ্বান জানানো হয়।
ফেসবুক পোস্টে বিতর্ক ছড়ানো ওই ছবিটিতে লাল রং দিয়ে গোল চিহ্নিত এঁকে তা আর প্রকাশ না করার জন্যও বার্তা দেওয়া হয়।







