আন্তর্জাতিক

মারিওপোলে ১৭০০ সৈন্যসহ ইউক্রেনের আত্মসমর্পণ

ধ্বংসপ্রাপ্ত ভবনের সামনে ইউক্রেনের সেনা ট্যাংক. Channel i News - চ্যানেল আই নিউজ

মারিওপোলে একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের সামনে ইউক্রেনের সেনা ট্যাংক দেখা যাচ্ছে, যুদ্ধের ক্ষতচিহ্ন স্পষ্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনের মারিওপোল শহরের আলোচিত আজভস্টল স্টিল কারখানাটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রাশিয়া।  ভিডিও প্রকাশ করে রাশিয়া দাবি করে: ১৭শ’র বেশি ইউক্রেনীয় সেনা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

মারিওপোল শহরে সামরিক অভিযান আরও আগেই সমাপ্ত ঘোষণা করেছে ইউক্রেন। ইউক্রেনের সেভেরোদোনেৎস্ক শহরে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন: রাশিয়া পুরো ডনবাস এলাকাকে রীতিমতো নরকে পরিণত করেছে। পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের লোজোভা শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ কমপক্ষে ৭ জন নিহত হয়েছে।

রুশ প্রতিরক্ষমন্ত্রী জানিয়েছেন, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার ঘোষণার জবাবে রাশিয়া তার পশ্চিমাঞ্চলে সেনাশক্তি বাড়াতে আরও ১২টি নতুন ইউনিট চালু করবে। ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ারও ঘোষণা দিয়েছে রাশিয়া।

বিষয়:আত্মসমর্পণ ইউক্রেন যুদ্ধ রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…