শিল্প সাহিত্য

মারা গেলেন প্রয়াত কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ

বাংলাদেশের দুই প্রবীণ ব্যক্তি একসাথে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবীণ একজন ব্যক্তি ও একজন মহিলা একসাথে বসে আছেন, পেছনে বইয়ের তাক ও ডেস্ক দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলে গেলেন কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৯।

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন শঙ্খ ঘোষ। সংক্রমিত হন প্রতিমা ঘোষও। কবির ইচ্ছা মেনে বাড়িতেই তাদের চিকিৎসা চলছিল। গত ২১ এপ্রিল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শঙ্খ ঘোষ। তার ঠিক আটদিনের মাথায় জীবনাবসান হল প্রতিমা ঘোষের।

পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে প্রতিমা ঘোষের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিস্থিতিও ছিল না। ফলে বাড়িতেই চিকিৎসা চলছিল।

জলপাইগুড়ির মেয়ে প্রতিমা ঘোষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শঙ্খ ঘোষের সঙ্গেই পড়াশোনা করতেন। বিদ্যাসাগর মর্নিং কলেজে অধ্যাপনা করেছিলেন। প্রতিমা ঘোষের অনেকগুলো বইও আছে। ৬৫ বছরের দাম্পত্য জীবনে একসঙ্গে কাটিয়েছিলেন শঙ্খ ঘোষ এবং প্রতিমা ঘোষ। হিন্দুস্তান টাইমস

বিষয়:শঙ্খ ঘোষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…