চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন রাইসউদ্দিন, বিসিবির শোক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।

বুধবার বাদ এশা কাকরাইল সার্কিট হাউস মসজিদে নামাজে জানাজা হবে তার। সাবেক ক্রিকেট সংগঠকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘রাইসউদ্দিন আহমেদ এমনই এক সময়ে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কর্মরত ছিলেন, যখন এদেশের ক্রিকেট স্বরূপে আবির্ভূত হতে সংগ্রাম করছিল। তার নিঃস্বার্থ প্রচেষ্টায়ই এদেশের ক্রিকেট আজ এখানে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’

পেশাগত জীবনে রাইসউদ্দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত ছিলেন। ১৯৭৫-৮১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিবিবি) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সহ-সভাপতি পদে ছিলেন ১৯৯১-২০০১ সাল পর্যন্ত।

গত ২৫ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাইসউদ্দিন। মাঝে একবার করোনা পরীক্ষায় নেগেটিভও হয়েছিলেন। কিন্তু আবার আক্রান্ত হয়ে ফুসফুসে সংক্রমণ বেড়ে যায়। যে কারণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসান পাপনবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT