চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন বহু কালজয়ী সিনেমার চিত্রসম্পাদক মিন্টু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দি রেইন, সারেং বউ, অঙ্গার ও গরীবের বউয়ের মতো দেড় শতাধিক বাংলা ছবির চিত্রসম্পাদক আমিনুল ইসলাম মিন্টু। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহা ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন গুণী এই সম্পাদকের ছেলে ফারহান ইসলাম।

তিনি জানান, প্রায় এক সপ্তাহ ধরে করোনায় আক্রান্ত হয়ে বাবা লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার সন্ধ্যার পর তার অবস্থার অবনতি হয়। এদিন রাত ৭টা ৩১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ছেলে জানান, শনিবার সকালে বাবাকে ধনমন্ডির তাকওয়া মসজিদে নিয়ে এসেছি। সেখানেই গোসল দেয়া হচ্ছে। এরপর বাবাকে আমরা ধানমন্ডির বাসায় নিয়ে যাবো। সবাই শেষবারের মতো বাবাকে দেখার পর যোহরবাদ বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হবে, এবং সেখানেই দাফন হবে।

তিনি আরো বলেন, বাবাকে এফডিসিতে নিয়ে যাওয়া হচ্ছে না, তবে এফডিসির পরিচালক, প্রযোজক সমিতির নেতারা বাবাকে দেখতে এসেছেন।

সর্বশেষ ২০০০ সালে চিত্রসম্পাদনা করেছেন আমিনুল ইসলাম মিন্টু। এরআগে প্রায় ৩৫ বছর ধরে তিনি সিনেমার সঙ্গে ছিলেন। কাজ করেছেন বরেণ্য আর গুণী নির্মাতাদের সাথে।

Reneta

তার ছেলে বলেন, রাজ্জাক-ববিতা থেকে শুরু করে দিলীপ বিশ্বাসের মতো নির্মাতাদের সাথে বাবার খুব নিবির সম্পর্ক ছিলো। সেসময় অনেকের আমাদের বাসায় যাতায়াত ছিলো নিয়মিত।

১৬৫টি টির মতো সিনেমা সম্পাদনা করা আমিনুল ইসলাম মিন্টু চারবার শ্রেষ্ঠ চিত্রসম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এরমধ্যে আঘাতের জন্য ১৯৮৬ সালে, অপেক্ষার জন্য ১৯৮৭ সালে, গরীবের বউয়ের জন্য ১৯৯০ সালে এবং অজান্তে চলচ্চিত্রের জন্য ১৯৯৬ সালে পুরস্কার অর্জন করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুল ইসলাম মিন্টুচিত্রসম্পাদকলিড বিনোদনসারেং বউসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT