বিনোদন

মারা গেছেন থিয়েটার কর্মী ইসরাত নিশাত

বাংলাদেশের থিয়েটার কর্মী ইসরাত নিশাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন থিয়েটার কর্মী ইসরাত নিশাত, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনপ্রিয় মঞ্চ অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী ইশরাত নিশাত মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

রবিবার (১৯ জানুয়ারি) রাত ১১টার দিকে গুলশানে বোনের বাসায় হার্ট অ্যাটাকে বাথরুমে পড়ে যান ইশরাত নিশাত। দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (২০ জানুয়ারি) বেলা একটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ইশরাত নিশাতের মরদেহ সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সামনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

ইশরাত নিশাত প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের কন্যা। তিনি ‘দেশ নাটক’ নাট্যদলের সাথে যুক্ত ছিলেন। মঞ্চে একাধারে অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী হিসেবে খ্যাতি কুড়িয়েছেন। তাঁর নির্দেশনায় ‘দেশ নাটক’ প্রযোজনা ‘অরক্ষিতা’ প্রশংসিত হয়।

অসংখ্য নাটক ও আবৃত্তি প্রযোজনার মঞ্চ ও আলোক নির্দেশকের কাজ করে সংস্কৃতি অঙ্গনে তিনি নিজেকে করে তুলেছেন অনন্য। পাশাপাশি প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তাঁর কণ্ঠ ছিল সব সময় সোচ্চার। নাসির উদ্দিন ইউসুফের ‘আলফা’ চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

বিষয়:ইশরাত নিশাত নাট্যকর্মী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…