চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন অভিনেতা সাদেক বাচ্চু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, বিনোদন
A A

মারা গেছেন চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা সাদেক বাচ্চু। সোমবার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেন এই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

তিনি জানান, করোনা আক্রান্ত হওয়ার পর সাদেক বাচ্চুর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শনিবার তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর তার অবস্থা আরও ‘ক্রিটিক্যাল’ হতে থাকে। সর্বশেষ সোমবার সকালে আবারও কার্ডিয়াক অ্যারেস্ট হন সাদেক বাচ্চু।

Banglabid

পারিবারিক সূত্রে জানা যায়,মৃত্যুকালে সাদেক বাচ্চুর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দুই কন্যা ও এক পুত্রসন্তান রেখে গেছেন। সাদেক বাচ্চুর মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বেশকিছু দিন আগে সাদেক বাচ্চুর ওপেন হার্ট সার্জারি করা হয়। সপ্তাহ দুয়েক আগে তিনি টাইফয়েডে আক্রান্ত হয়েছিলেন। এরপর শ্বাসকষ্টজনিত সমস্যায় গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় ঢামেক হাসপাতালে ভর্তি হন সাদেক বাচ্চুকে। পরদিন তার করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে।
ঢামেকে সাদেক বাচ্চুর চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থায় অবনতি ঘটলে গেল শনিবার দুপুরে তাকে মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

৫০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে সাদেক বাচ্চু বেতার, নাটক, চলচ্চিত্র, সর্বত্র কাজ করেছেন। তবে নব্বই দশকে এহতেশামের ‘চাঁদনী’ ছবিতে অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে। এই পরিচয়েই দেশজুড়ে খ্যাতি ছড়িয়ে পড়ে সাদেক বাচ্চুর। এ ছবির পর তার নাম মাহবুব আলম থেকে হয়ে যাবে সাদেক বাচ্চু।

Reneta

খলনায়ক ছাড়াও নানামুখী চরিত্রে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন সাদেক বাচ্চু। তার অভিনীত সর্বশেষ ছবি ‘বিদ্রোহী’। সাদেক বাচ্চু তার অভিনয় ক্যারিয়ারে স্বীকৃতিস্বরূপ অসংখ্য সম্মাননার পাশাপাশি ২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’–এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাকরোনালিড বিনোদনসাদেক বাচ্চু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এনসিবির তালিকায় নেই সারা-রাকুলের নাম, দাবী সূত্রের

পরবর্তী

মসজিদে বিস্ফোরণ: তদন্তে আরও সময় পেল কমিটি

পরবর্তী

মসজিদে বিস্ফোরণ: তদন্তে আরও সময় পেল কমিটি

নির্মাণস্থলে শ্রমিকদের লাইন, কিছু শ্রমিকের হাতে টাকা ও হেলমেট. Channel i News - চ্যানেল আই নিউজ

রেমিট্যান্স আরও গতিশীল, ১০ দিনেই এসেছে প্রায় বিলিয়ন ডলার

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT