চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারাত্মক মানসিক ঝুঁকিতে ১৯৯৫-২০১২ সালের মধ্যে জন্মানো ছেলেমেয়েরা

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
২:০১ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
তরুণরা মোবাইল ফোনে ব্যস্ত, সামাজিক যোগাযোগে আসক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৯৫ থেকে ২০১২ সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা আগের প্রজন্মের চেয়ে শারীরিকভাবে অনেক বেশি নিরাপদ। কিন্তু ইন্টারনেটযুক্ত স্মার্টফোন আসক্তিতে মানসিকভাবে তারা ঝুঁকিতে থেকে বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে এক নিবন্ধে জানা গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ‘দি আটলান্টিকে’ সম্প্রতি স্যান দিয়াগো স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের অধ্যাপক জাঁ তুয়েঁগের এক নিবন্ধে এসব তথ্য উঠে এসেছে। ওই অধ্যাপক ১৯৯৫-২০১২ সালের মধ্যে জন্ম নেয়া ছেলেমেয়েদের ‘আইজেন’ বলে উল্লেখ করেছেন।

ওই সময়ের মধ্যে জন্ম নেয়া কিশোর এবং তরুণদের বেশিরভাগ সময় বাসায়, ক্যাম্পাসে নয়তো খাবার খেতে কোনো কফি ও ফুডশপে দিন কাটছে। তাদের যোগাযোগ ও বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে ইন্টারনেটযুক্ত স্মার্টফোন।  এখনকার তরুণ-কিশোররা বন্ধুদের সঙ্গে আগেকার প্রজন্মের তরুণদের মতো বন্ধুত্বের গভীরে যেতে পারছে না। একে অন্যের চোখে চোখ রেখে মুখোমুখি আড্ডা আর কথোপকথন হয় না বলেই তারা একে অন্যের গভীরে যেতে পারে না। ফলে প্রয়োজনীয় সামাজিক সহযোগিতাটাও সময়মতো আদায় করে নিতে পারছে না।দুটি তরুণী স্মার্টফোন ও ল্যাপটপ দেখছে, বাংলাদেশি যুব সমাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

Banglabid

নিবন্ধে তিনি বলেন, ‘আইজেনদের সম্পর্কে বলা হয় যে, মানসিক স্বাস্থ্যের দিক থেকে তারা কয়েক দশকের সবচেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হওয়ার ঝুঁকিতে রয়েছে।’ এজন্য তিনি দায়ী করেছেন ইন্টারনেট আর স্মার্টফোন আসক্তিকে।

এখনকার তরুণ-কিশোররা মানসিক স্বাস্থ্য-সংক্রান্ত জটিলতায় ভূগে থাকে প্রায়ই। ফলে এদের মধ্যে বিষণ্নতার লক্ষণও দেখা যাচ্ছে বেশি। এছাড়া আত্মহত্যা নিয়ে ভাবা বা এর চেষ্টা করার প্রবণতাও বেশ আশঙ্কাজনক বলে উল্লেখ করেছেন নিবন্ধে।

মার্কিন গবেষণা সংস্থা পিউ সেন্টারের ভাষ্য অনুযায়ী, মার্কিন তরুণদের মধ্যে একাকিত্বের ধারণাটা সবচেয়ে বেশি প্রবল হয়ে উঠতে শুরু করে ২০১২ সালের দিকে। ওই সময়ই যুক্তরাষ্ট্রে সেলফোনের প্রসার ঘটে সবচেয়ে বেশি। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোরও সবচেয়ে বেশি প্রসার হয় ওই সময়ই।

Reneta

বাংলাদেশেও স্মার্টফোনের ব্যবহার বাড়ছে এবং শিশু-কিশোররা মারাত্মক আসক্তির মধ্যে বেড়ে উঠছে বলে সাম্প্রতিক সময়গুলোতে দেখা যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেলুচিস্তানে বোমায় নিহত ১৫

পরবর্তী

বক্তব্য প্রত্যাহারে বিচারপতি খায়রুল হককে লিগ্যাল নোটিশ

পরবর্তী
চিকুনগুনিয়া

বক্তব্য প্রত্যাহারে বিচারপতি খায়রুল হককে লিগ্যাল নোটিশ

চ্যানেল আই ভবনের সামনে বাংলা ভাষায় লেখা চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি খরচে হজের নামে হরিলুট

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT