অবশেষে জানা গেলো ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ ছবির দৈর্ঘ্য। ছবির দৈর্ঘ্য ১৮২ মিনিট অর্থাৎ তিন ঘণ্টা দুই মিনিট। ফলে, এটিই হতে যাচ্ছে মার্ভেলের সবচেয়ে দীর্ঘ ছবি।
ফানডানগো ওয়েবসাইটে সোমবার এই ছবির দৈর্ঘ্য টুইট করা হয়। এর আগে এই মাসে দেয়া একটি সাক্ষাৎকারে ছবির দৈর্ঘ্য সম্পর্কে ধারণা দিয়েছিলেন মারভেল হেড কেভিন ফিজ।
তিনি বলেছিলেন, ‘আমরা ছবিটি সঠিক দৈর্ঘ্যে মুক্তি দিচ্ছি। একদম পারফেক্ট দৈর্ঘ্যে, যেমনটা সিনেমার প্রয়োজনে হওয়া উচিত।’
২৬ এপ্রিল মুক্তি পাবে বহু প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’। ছবিটি পরিচালনা করেছেন অ্যান্থনি রুশো ও জো রুশো। -ইন্ডিয়ান এক্সপ্রেস







